# আচ্ছা একদিন যদি

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2017-06-01T16:53:26+00:00
- Updated: 2017-06-01T16:57:00+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%a6%e0%a6%bf/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2017/06/18768324_10212332470443270_1086091318091656318_o-225x300.jpg)

আমি তোমাকে খুঁজছি, নাকি আমাকে, ঠিক বুঝে পাচ্ছিনা!  
আচ্ছা তুমি কি বলতে পারবে সামনে এসে, আমার নামটি ধরে ডেকে বলবে,  
“এই মেয়ে তুমি আমাকেই খুঁজছো! কেবলই আমাকে!”  
আচ্ছা কতোদিন হলো কথা হচ্ছেনা? দিন, মাস নাকি বছর? তোমার উত্তাল জোয়ার আমাকে ভাসিয়ে নিচ্ছেনা, ভুলেই গেছি কবে জানি!  
আচ্ছা এখুনি চলে এসে আমাকে চমক দিয়ে টেনে নিতে পারোনা তোমার প্রশস্ত ওই বুকে?  
টপটপ করে চোখের জল আমার কপোল গড়িয়ে তোমার শার্ট ভিঁজিয়ে দেবো, জানো বহুকাল হয়ে গেলো আমি কাঁদিনা?  
ভুলেই গেছি কান্না কেমন!  
আচ্ছা এমন হয়না তুমি এসে আমাকে শুধু একটু কাঁদিয়ে দিয়ে নয় চলে যেও?  
এই যে এতো প্রেম নিয়ে শুধু তোমার জন্যেই আছি, তাই বুঝি অতো অহঙ্কার দেখাও?  
আচ্ছা যদি একদিন আমি তোমায় না খুঁজি, পারবে ভালো থাকতে?  
তুমি জীবন্মৃতর কথা বলো,  
তবে যেদিন আমার প্রতীক্ষা থেমে যাবে, সেদিন তুমি একেবারে নি:স্ব, এবং একাকী!

হ্যামিল্টন, কানাডা

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%a6%e0%a6%bf/#comments
