# আচরণ

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-10-06
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%a3/

-   পিতা মাতার বিশৃঙ্খলায়  
    কাঁপে শিশু ভয়ে,  
    বিশৃঙ্খলার ভেতর থেকে  
    সব জ্বালা যায় সয়ে।

-   কোমল মনে আঘাত পায়’রে  
    ছোট্ট শিশু তবে,  
    তাদের সাথে ভালো কথা  
    বলতে ও-ই হবে ।

-   নইলে তারা বিপথ যাবে  
    হবে না’কো ভালো,  
    জীবন থেকে মুছে যাবে  
    ধরার সকল আলো।

-   ছেলেমেয়ের সামনে রে ভাই  
    রীতি ভালো রাখো  
    পরিবারের সবে মিলে  
    সুখে শান্তি থাকো।

-   পিতা মাতার আচরণে  
    সন্তান পায় ভাই কষ্ট,  
    একটি ভুলের জন্য হয়’রে  
    কয়টা জীবন নষ্ট।
-     
      
    রচনাকালঃ  
    ১০/০৭/২০২১

-   ৪+৪/৪+২
