# আঙ্গুর কি আসলেই টক ???

- Author: [Yousuf Rana](https://sonelablog.com/author/yousufrana/)
- Published: 2014-01-15T22:31:58+00:00
- Updated: 2014-01-15T22:31:58+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9f%e0%a6%95/

---

জীবনের পেরথম একজনরে দেইখা ক্রাশ খাইসিলাম !তারে গিয়া কইলাম সিট খালি আছে ?

জবাবে সে তার বয়ফ্রেন্ডের ফোন নম্বর ধরায় দিলো !!  
বুঝলাম আঙ্গুর ফল টক এরপর বহুকষ্টে একজনের উপর ক্রাশ ফালাইলাম ।  
তাহারও একটু একটু আগ্রহ দেখিয়া একপা বাড়িলাম ! ভাগ্যের নিদারুণ রসিকতায় তাহার বিয়ের কার্ড হাতে পড়িল !! আবারও বুঝিলাম আঙ্গুর ফল পাকিলেও টক হয় ।  
আবারও জনৈক্য রমনীর প্রেমে একেবারেই পরিলাম! সে বন্ধু আমার ।  
ইনিয়ে বিনিয়ে জানতে পারলাম তার সিট টোটাল খালিই আছে ।  
যেখানে গোলকিপার নাই সেখানে গোল দেয়ার চিন্তা না করা নেহাত বোকামিই হবে ।  
তাই অনেক চিন্তাভাবনা উপন্যাস ছিঃনেমা ঘাটিয়া একখান প্লান বাহির করিলাম ।  
তাহারে একদিন ডাকিলাম , কইলাম সে গোলাপ পছন্দ করে কিনা ? সে কহিল করে বুকে ফু দিয়া গোলাপ খানা বাহিরকরিয়া চোখের সামনে নিয়া কইলাম তোর জন্য !!!  
– মানে কি ??  
: আই লাবিউ  
:চোখ বন্ধ কর  
: কেন ?  
– বলছি না চোখ বন্ধ কর ।  
: আচ্ছা করলাম ।  
:আমি যতক্ষণ না বলব ততক্ষণ খুলবি না  
– ঠিক আছে………………….  
বহুক্ষণ অপেক্ষা করিয়া কোন সাড়া শব্দ না পাইয়া একচোখ খুইলা দেখি সামনে পিছনে কেউ নাই !!  
ফুল হাতে আমি বেকুব একা দাড়ায় আছি ।  
আমার চোখে আঙ্গুরফল ভাসতে লাগলো !!  
আচ্ছা আঙ্গুর কি আসলেই টক ???

[লেখাটি প্রথম প্রকাশ হয়েছিল এখানে](http://junaki.cf/2014/01/%E0%A6%86%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%9F%E0%A6%95/)

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9f%e0%a6%95/#comments
