# আগুন ভালোবাসা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-04-22T17:04:10+00:00
- Updated: 2017-04-22T17:04:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

কবিতার কথা ভেবে হঠাৎ জেগে উঠি, রাতভর জেগেও থাকি,  
বাঁচতে ইচ্ছে করে হাজার বছর, কবিতার গা-ছুঁয়ে,  
স্পর্শ-সুখ না হোক, অনন্ত-অমর জীবন চোখসুখে;  
এলিয়ে পড়া, ঝুঁকে যাওয়া বসন্তে, বর্ষা-হেমন্তে, শীতের শীতে,  
বয়ে যাওয়া জলে পা-ভিজিয়ে, প্রশান্তির বুকে ফুঁ দিতে-দিতে  
একটু একটু করে জমা-হওয়া জল  
আলগোছে তুলে নেবো কবিতার প্লেটে;

এর-থেকে আগুন-ডাইনিও ঢের ভাল  
ফুঁপিয়ে কাঁদায়, কাঁদে-না  
পোড়ায়, পোড়ে-না

দগ্ধের বিস্তার মৃত-আগুনে;

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
