# আগুন দেহ পুড়ে ছাই

- Author: [দেবজ্যোতি কাজল](https://sonelablog.com/author/debajyotikajal/)
- Published: 2020-01-24T16:31:55+00:00
- Updated: 2020-01-24T16:31:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%87/

---

 

আমার জীবনের দূর্ভিক্ষ তুমি ,  
যখন কিছু দিতে বা পেতে যেতাম ।

ফিরে দেখার ক্যালেণ্ডার স্লাইডে  
জামা-কাপড়ের ভাজে তুমি গভীর দাগ ।  
টুকর টুকর সিক্ত বিষাদে সেই তুমি দূর্ভিক্ষ ।

রূপক স্বপ্ন পাথরের মত ঘুমায়  
সোহাগপূর্ণ বিনিয়ম বিছানা ।

আমার ব্যথার লক্ষণ চোখের  
চোখ তলদেশে ঢেকে রাখি ।  
বাতাসে যাওয়া-আসা ভেল্টি জুড়ে ফুড়ুৎ  
তোমার ছায়া পাখি ।

তোমার ভালবাসা !  
সে-তো প্রতি ইঞ্চি স্ফটিক গভীর খাদ  
দূর্ভিক্ষের মত ছিয়াত্তরের মন্বন্তর ক্ষুধা  
রাজস্ব আদায়ে চরম বিপর্যয়ে সেই তুমি  
মারাত্মক শব্দে অসতর্ক তার কবিতা লাশ ।

তবুও তুমি ডায়রীর মোহনায় কলমে সঙ্গম ।

তুমি আমার গভীর রাতের জেগে থাকা চোখ  
শেয়ার কৃত দীর্ঘশ্বাস ,  
অন্ত্যেষ্টিক্রিয়ার নিষিদ্ধ চিন্ময়  
আরও কত কি , জানা নেই !

জানা নেই ,  
তোমার প্রাচীর কঠিন অলিঙ্গন আড়াল  
প্রতীক্ষার হাসি ,অপ্রচলিত মেঘ বৃষ্টি ।

ছেঁটে ফেলা কথা নিয়ে দাঁড়িয়েছি  
রবি ঠাকুরের রেখাচিত্র গানের ওপারে ।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%87/#comments
