# আগামী

- Author: [শিরিন হক](https://sonelablog.com/author/shirin-haque/)
- Published: 2019-06-27T03:30:56+00:00
- Updated: 2019-06-27T12:35:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80/

---

-
- খড় তাপদাহে জ্বলছি।
  জ্বলছি আজন্মকাল।
  তৃষিত হৃদয়ের আর্তনাদ কেউ শুনবে না জানি।
  বিধাতা বিমুখ করে আছে, মানবতা যেখানে আহত।
  জ্বলন্ত দাবানলে আজ গোটা পৃথিবী।
  একফোঁটা বৃষ্টি-কনা, একটা মানবিকতা স্বপ্ন  এনে দিতে পারে হাজার মনে।
- আগমনি ঘন্টা বাজিয়ে। আমি সেই দিনের প্রতিক্ষায়।
  আকাশের পানে চেয়ে রই
  আমি মানবতার প্রতিক্ষায় গোটা জাতির দিকে চেয়ে রই।
- আজন্মকাল জ্বলতে পারি দাহে
  যদি কথা দাও এ বিশ্বে একদিন
  মানবিকতার নতুন সূর্য দেখা দিবে।যদি চাও আমিও ভস্মীভূত হই।
  নতুন আগামী শীতল হোক তবে।
  হোক মানবতার জয়।
  গোটা পৃথিবী শীতল হোক এক পশলা বৃষ্টিতে ভিজে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80/#comments
