# আক্ষেপ

- Author: [বনলতা সেন](https://sonelablog.com/author/bonolota/)
- Published: 2013-06-08T14:14:27+00:00
- Updated: 2013-06-08T14:15:41+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%aa/

---

নতজানু হয়ে হাত ধরে ভালোবাসার ছলে আমাকে ছাড়া বাঁচবেনা এমন কথা বলেছে অজস্র জন , হয়ত সত্যি সত্যি করে , মিথ্যে মিথ্যি বা মিথ্যে সত্যির মত করে ; শুনেছি ও শোনা বা না শোনার ভান করে । সবাই বেঁচে আছে ভাল বা মন্দ ভাবে হাত-পা ছড়িয়ে , শুধু আমি ছাড়া । নাগরদোলায় চড়তে বড়ই ইচ্ছে করে ,পাখির বাসা মত চোখ নিয়ে নই আমি বনলতা সেন । তবুও  বাবুদের বাঁধা খদ্দের হয়েও ঘুমুতে চাই নিরব নিথরে আবনান্ত বিথীপথ জুড়ে ।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%aa/#comments
