# আকুলতা ( ম্যাগাজিন )

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2019-05-05T19:47:35+00:00
- Updated: 2019-05-05T19:47:35+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8/

---

দশটি আঙ্গুল ছুঁয়ে থাক  
দশটি দিগন্তকে!

কনিষ্ঠায় থাকুক আলো  
আর একটাতে থাক অন্ধকার!

অনামিকায় থাক চঞ্চলতা  
আর একটাতে থাক নীরবতা!

মধ্যমায় থাক ব্যস্ততা  
আর একটাতে থাক অপেক্ষা!

তর্জনীতে থাক অব্যক্ত কথা  
আর অন্যটাতে শোনার অধীরতা!

বৃদ্ধাঙ্গুলে থাক পাশে থাকার আকাঙ্খা  
আর অন্যটাতে হারাবার ভয়!

এভাবে জীবন চলুক  
প্রতিটি প্রহর ধরে  
দশটি দিগন্তকে ছুঁয়ে!!

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8/#comments
