# আকুতি

- Author: [ছারপোকা](https://sonelablog.com/author/tpp1001/)
- Published: 2014-07-28T08:32:40+00:00
- Updated: 2014-07-28T08:32:40+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/

---

মৃত্যু উদ্যান  
থেকে উড়ে আসছে নিষ্পাপ কন্ঠ  
আমাকে বাঁচাও  
আমাকে বাঁচাও বারুদের তেজস্রিয়  
অগ্নি থেকে  
কাস্টার বোমার স্মিন্টার থেকে  
ড্রোনের বীভত্স আক্রোশ থেকে ।  
দেখো ,আমার হাত পা চোখ মুখ বুক  
পেট  
পিঠ ঝাঁঝরা হয়ে আছে মিসাইল আর  
রকেট ল্যান্সার বিস্ফোরন আঘাতে ।  
আমি কোথায় যাবো ?  
মায়ের কোল থেকে স্কুল ভবন  
স্কুল ভবন  
থেকে শরনার্থী শিবির ,হসপিটাল  
বান্কার ও নিরাপদ নয় !  
আমাকে খুঁজে বেড়ায় দস্যু চোখ  
তাক করে ফেলা হয় মরনাস্র !  
আমি দৌড়ে পালাচ্ছি ।।।  
আমার পেছনে ড্রোন ,আমার  
পেছনে মৃত্যুর হুলিয়  
আমাকে বাঁচাও ,আমাকে বাঁচাও ।।  
=================  
যৌথ লেখা – মুবুনি ইসলাম আর আমি

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/#comments
