# আকাশ মেঘের ভেলায়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-07-22T00:25:49+00:00
- Updated: 2017-07-22T00:25:49+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f/

---

আবার এসো ফিরে-ফিরে  
এই দোহারা-দোহাতি নদীকুলে (এয়ারপোর্টে),  
আমি থাকি-বা-না-থাকি;

উদোম শরীরে আনন্দ-সরোবরে ডুব সাঁতারে আনন্দিত  
দিনমান, বর্ষার শরত-হেমন্তে, আমায় ভেবে-ভেবে;  
অপেক্ষার আকাশ-প্রদীপ জ্বেলে  
বিরামহীনতার অবগুণ্ঠনে, অজস্র রূপশালী ফুল হাতে;

কনিষ্ঠ নীরবতায় পয়মন্ত নধর-ঠোঁটের ফাঁকে  
গুঁজে দেবে-নেবে এক-ঝাঁক নিকোটিন অনুভব;  
জোড়া-চোখে রুপোর নকশা-তুলে  
শোভন-চোখের আড়াল নিয়ে, অপলকে  
তীব্র কামনা-কটাক্ষে অবিরাম তাকিয়ে থাকবে,  
চুড়া-বিন্দুতে দপ করে উত্থিত হওয়া,  
বুঁদ ভালোবাসার বেপরোয়া বিষে;

বিমূর্ত নিঃসঙ্গতার দিকচিহ্নহীনতায়, অদাহ্য অচ্ছেদ্যতায়,  
জীবন্ত আকাশ-মেঘে আমাকেই খুঁজবে,  
বেহদ্দ-বেহিশেবি নাগরিকা কানপড়া এড়িয়ে;

*************************************************  
ইতিহাসের ধুম্র-সুন্দরীর বয়ান……..৩

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f/#comments
