# আকাশ তোমার আমার

- Author: [আনন্দধারা বহিছে ভুবনে](https://sonelablog.com/author/sozib27/)
- Published: 2015-09-04T18:19:59+00:00
- Updated: 2015-09-05T03:05:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/

---

কবি এখনো আসেননি  
মুল কবি আসার পুর্বে ‘ আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও’,’ বাবুদের তাল-পুকুরে হাবুদের ডাল-কুকুরে’, ‘ আমি হব সকাল বেলার পাখি ‘, ‘ নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ ‘, ‘ ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ ‘ এসব মিউজিক ইনসট্রুমেন্ট গুলো সাউন্ড সিস্টেমে সমন্বয় করা হচ্ছে।  
হঠাৎ ছন্দ পতন,শব্দযন্ত্র গুলো কোন কারনে বন্ধ হয়ে যায়,হেঁড়ে গলায় ভেসে আসে।হেঁড়ে কন্ঠকের নাম জানা যায়নি।

> তোমার একটাই আকাশ আমারো
>  তোমার বিশাল সে আকাশে আছে নীল
>  মেঘ বৃষ্টিতে ভিজে যায় পাহাড় অরণ্য
>  সমুদ্র  স্ফীত হয় স্বচ্ছ ফোটায়
>  লবণাক্ততা দূরীভূত হয় কিছুটা
>  পাখি ওড়ে
>  অতিথি পাখি পাড়ি দেয় হাজার মাইল
>  ফিরে যায় আবার সব,কিছু খাঁচায় থেকে যায়
>  ভেজে দেহ ভেজায় মন পথিকেরা
>  পায় প্রাণ সোনালী ফসলেরা, হেসে ওঠে
>  তীব্রতায় ছাতা মেলে নিজেকে বাঁচায় জনা কতক
>  মেঘে ছায়া নেয় ক্লান্ত পথিক।
>
>
>
> আমার ক্ষুদ্র আকাশে নেই মেঘ
>  দক্ষিণা বারান্দায় যতটুকু দেখা যায় ঠিক ততটুকুই
>  আছে শুধুই নীল।

অতঃপর  
পাশের চেয়ারে বসা অচেনা মানুষটির অস্ফুট উচ্চারনঃ  
*‘ সব শালা কবি হবে পিপিলিকা গোঁ ধরেছে উড়বেই বন থেকে দাঁতাল শুওর রাজ আসনে বসবেই।… ‘*

* *ব্লগে এই মুহূর্তে অবস্থান নেয়া বিপদজনক, পঁচা ডিম আজকে বাজার হতে কোন কারনে উধাও।এই লেখা পড়ে যদি কেহ মন্তব্য করেন তবে উপরের চার লাইন থাকবেই মন্তব্যে জানি আমি 🙂

---

Comments: 50 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/#comments
