# আকাশ জুড়ে তুমি

Author: খেয়ালী মেয়ে
Published: 2015-04-12
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%9c%e0%a7%81%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

খুঁজেছি তোমায় প্রতি ক্ষণেক্ষণে-  
আঁধারে, আলোতে-  
জায়গা করে নিয়েছো তুমি, আমার হৃদয় গহীনে—  
দাওনি সাড়া তাই বুঝি, এত ডাকাডাকিতে-  
আমার আকাশে জাগবে তুমি,  
সন্ধ্যাতারা হয়ে রাতের প্রহরে-  
শুকতারা হয়ে অরুণালোকে-  
জ্বালবে দীপ ধ্রুব হয়ে-  
আমার জীবনের স্রোত থামবে যবে….

(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)
