# আকাশ-আলোয় হেমন্ত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-24T15:17:31+00:00
- Updated: 2020-10-24T15:17:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

 

নীলের বাঁধানো আকাশ আলোয় মেঘেদের পালে, আকাশ ভেসে যায়,  
এই হেমন্ত-ডাকে, সবুজ পাতাদের ঘ্রাণ আর পাখালির গানে,  
এক মায়াবী স্বপ্নের মত সবুজের প্রান্তরে সোনালী ধানের শিষে;

নিরুত্তর সময়ের হাতছানিতে রহস্যময় হেমন্ত,  
কাকে বেশী ভালোবাসো? আমাকে? না-কী ঐ দূরের আকাশকে?  
ঐ উঁচুতে ভেসে যাওয়া!!

কুমারী প্রত্যাদেশের মত অপার মৌনতা নিয়ে হেমন্ত আসে, পরম আত্মীয়তার সাজে;  
হৃদয়-রক্তে জমে থাকা প্রবল উচ্ছ্বাসে টের পাই, সে আবার এসেছে নাগরিক  
বিচ্ছিন্নতা ছুঁড়ে ফেলে, স্বপ্নিল বাস্তবতায়, সোনা-সোনা রঙ ছড়িয়ে।

কৃষকের আত্মীয়তায় কাঁদা-কাঁদা মাটির সোঁদা গন্ধ নিয়ে চিরায়ত সোনালী ধানের উষ্ণতায়,  
আড়ালের আবডাল না রেখেই বলছি, হেমন্ত এ-বেলায় তোমাকেই চাই, গ্রাম্য মৌনতায়,  
ফ্যালফ্যাল করে চাওয়া-চাওয়ি করা অবাক চোখে, একাকীর ছেঁড়া-খোঁড়া সময়ের ফাঁকে  
উজ্জ্বল নিরিবিলি রোদ-হৃদয়ে।

ছবি নেট থেকে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
