# আকাশে দৌড়

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-11-07T04:53:53+00:00
- Updated: 2021-11-07T04:53:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%8c%e0%a7%9c/

---

আকাশের দৌড় দেখে- দেখে  
মনে হয় একটা তারাও থাকবে না  
সব তারায় মাটিতে ঘর বাঁধবে;  
অথচ নাকি বাতাসের গন্ধ ভারি-  
নাকের সহ্য হয় না, করোনা ভাইরাস!  
তবুও সূর্যের হাসি দেখে মনে হয়-  
দিনের আলোকিত মুখ! সৃষ্টি থেকে  
ধ্বংস প্রলয়ের সুখ- সুতরাং প্রণয়  
শিখ প্রকৃতি মেঘের মাঝে-এভাবেই  
চলবে জীবন থেকে আকাশে দৌড়।

২২ কার্তিক ১৪২৮, ০৭ নভেম্বর ২১

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%8c%e0%a7%9c/#comments
