# আকাশের খামার বাড়ী

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-12-02T14:16:50+00:00
- Updated: 2016-12-02T14:53:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a7%80/

---

ঘুম ভেঙ্গে গেলে শুনি  
দূর থেকে ভেসে আসা বীণাধ্বনি,  
ধ্বনিত হয় আকাশের গায়ে,  
মাতাল হই, মাতাল হয়েই শুনি;

বিষণ্ণ অমাবস্যায় ঠায় দাঁড়িয়ে থাকা তারারা  
টুপ টুপ করে খসে পড়ে, ক্লান্তির শ্রান্তিতে  
একাকার হয়ে,  
চাঁদ উঠবে বলে টানা অপেক্ষা শেষে  
বিছনায় ফিরে যাই;  
অপেক্ষার চাঁদ গিলে বসে আছে  
সেই সেই অকৃত্রিম রাহু,  
বাঘের দুধ নয়, বাঘনখ বাড়িয়ে  
ডাকছে আমাকেই;  
বিকল্প ঘুম বিকল্প চাঁদ  
আকাশের খামার বাড়ীতে নেই, নেই;

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a7%80/#comments
