# আকামার ডায়েরি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-05-11T04:14:36+00:00
- Updated: 2017-05-11T04:25:45+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf/

---

দ্যাশ-বিদ্যাশ ঘোরবেন, ল্যাহালেহি করবেন, টেনিস খ্যালাইবেন, সিনেমা দ্যাখপেন,  
জনমের পড়া পড়বেন দিন-রাত্রির মাথায় তুলে, এরপর আবার ছবি-ও তোলবেন!!  
অনেক হইছে, অনেক করছেন, এবার এট্টু ক্ষ্যামা দেন, আর কত?? এ-বর্ষা-বেলায়!!

মহামান্য মান্যবর,  
খুবই যথার্থ বলিয়াছেন, কোন আইঢাঁই ছাড়াই, অকিঞ্চিৎকর মোটেই না, আদেখলাপনাও-না;  
ল্যাহায়, ঘোরোনে, পড়নে, ছবি তোলাতুলিতে, অন্যান্যকাজ-কামে, মেধা-মন-মনন-অমনন  
ও সর্বোপরি শরীলে অপটুত্ব দিন-কে-দিন প্রকট হইয়াফুটিয়া-ফুঁড়িয়া বাহির হইতেছে;  
কখনও কখনও তাহা গলগল করিয়াও গড়াইতেছে।  
এ-যেন ইহ-জীবনের অন্তিম ক্ষণে নিঃশেষে তিলে তিলে অ-প্রকৃতিস্থের আত্মবলিদান!!

হৃদয়ে সত্যোপলব্ধির প্রলম্বিত রশ্মিচ্ছটায়, আশু সমাধানের নিমিত্তে, আকুলি-বিকুলি সমেত উছাট-পাছাট করিতে-ই আছি,  
করিতে-ই আছি, অল্প-বিস্তর তাহা বুঝিতে-ও পারিতেছি, আরও পারিব, বিলক্ষণ তাহা-ও জানা-ই আছে।  
তবে ইস্পাত সইত্য এই-যে, ক্ষ্যামা আমাকে ক্ষ্যামা করিতে এতটুকুনও রাজি হইতেছে-না, ব্যাকুল হইয়া এ-ও জানি,  
সায়-সাহায্য আপনারাই করিবেন বিলকুল, দয়ালু-শরীলে, দয়াবান হইয়া-ই।  
ঔৎসুক্যের অপেক্ষা ও আক্ষেপ নিয়া অপেক্ষা বহিতেছে;

**রিয়েল ফিল আনার জন্য যেমন যেমন শুনেছি, তাই তুলে দিলাম।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf/#comments
