# আকর্ষণজনিত দ্বিধা

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-05-26T06:45:19+00:00
- Updated: 2020-05-26T06:45:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be/

---

বিষণ্ণতায় ভর করে দাঁড়ায় সমস্ত শরীর;

ইচ্ছে করলেই ভুলে যেতে পারে না

লতার মতো পেঁচিয়ে বাড়তে থাকে,

*

আজ বেঁচে থাকার একটাই সরলরেখা

নিচে নেমে এলে নাম রাখো অবহেলা

বেশি উপরে গেলে বলে উঠো আবেগ।

*

অথচ, তাবৎ সংবিধান নারীর অজানা

পুরুষ মাঝারি স্তরে নারী কিংবা প্রেমিকা

ভালোবেসে যেতে পারেনি; আমি পারি না-

হয় আসক্ত আবেগ, নয় বিষাক্ত অবহেলা।

*

যদি ভবিষ্যত সম্ভাব্য সমীক্ষা বলে-

চাহিদা ফুরোয় না, “তোমরা বরং রোবট পুষো।”

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be/#comments
