# আই লাভ সোনেলা

- Author: [মাছুম হাবিবী](https://sonelablog.com/author/masum-habibi/)
- Published: 2019-09-30T15:44:07+00:00
- Updated: 2019-10-02T07:53:57+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [সোনেলা বার্তা](https://sonelablog.com/category/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

প্রায় ১৫ দিন পর প্রিয় ব্লগ সোনেলায় এসেছি! এই কয়দিনে অনেকটাই ব্যস্ত ছিলাম। এক্সাম, ব্যবসা, পারিবারিক ক্রাইসেস সবকিছু নিয়ে খুব ব্যস্ত সময় পার করে এসেছি। কিন্তুু অাজ অনেকটাই সস্তি পেলাম! পরীক্ষা শেষ, সমস্যাগুলো শেষ হয়নি তবে কুলিয়ে উঠতে পারবো। অনেক মিস করছিলাম সবাইকে।প্রিয় ব্লগ সহ ব্লগের ভাইয়া-অাপু পাঠক/পাঠিকা সবাইকে খু্ব মিস করছিলাম! অাজ মনে হচ্ছে অাবার সতেজ প্রাণ ফিরে পেলাম অামি।

 

গত ২৩/০৯/২০১৯ তারিখে প্রিয় ব্লগ সোনেলার জন্মদিন ছিল। অামি অান্তরিক ভাবে দুঃখিত সোনেলার জন্মদিনে প্রিয় ব্লগ সোনেলাকে কিছু উপহার দিতে পারিনি। সবাই অামাকে ক্ষমা করবেন সাথে সোনেলাও ক্ষমা করুক। অাসলে ‘সোনেলা ব্লগে এসেছি প্রায় ৫ মাস হবে। শ্রদ্ধেয় তৌহিদ ইসলাম ভাইয়ার অনুপ্রেরণায় সোনেলায় অাসা। উনার হাত ধরেই ব্লগে লেখা-লেখির সুযোগ হয় অামার। অামি প্রথমেই শ্রদ্ধেয় তৌহিদ ভাইয়ার নিকট চিরকৃতজ্ঞ! অামাকে এরকম একটি ব্লগে লেখা-লেখির সুযোগ করে দেয়ার জন্য। সোনেলাকে নিয়ে অামার তেমন কিছু বলার নেই। এতদিনে হয়তো সবাই অামার কথাগুলো তাদের মত করে বলে দিয়েছেন।

 

তবে কিছুতো না বললে নয়!অামি সোনেলাকে একটি বিশাল বিদ্যা’সাগর মনে করি। এখানে প্রতিদিন হাজার হাজার শব্দের নাচ হয়, গান হয়। সোনেলার প্রতিটি অক্ষর যেন একেকটা পারমানবিক বোমা। বাংলাদেশে যদি এক হাজারটা ব্লগ থাকে তাদের দশটা মধ্যে একটি অামার সোনেলা। অামি বিভিন্ন ব্লগের লেখা পড়েছি কিন্তুু সোনেলার মত বিজ্ঞ পাঠক এবং লেখক কোথাও দেখিনি। সোনেলা একটি ব্লগ নয় একটি পরিবার। এখানে প্রত্যেকটা সদস্য খুব ভালো। তাদের কমেন্টিং দেখলেই মন ভরে যায়। অামি সত্যি ধন্য এরকম একটি ব্লগের সদস্য হতে পেরে।

স্বপ্নের সোনেলা দেশও জাতির কল্যাণে সব সময় পাশে অাছে! দেশের সময় সাময়িক বিষয় নিয়ে সোনেলা সদাপ্রস্তুত। সোনেলা সর্বদা চেষ্টা করে সমাজের ঘটে যাওয়া চিত্রগুলোকে তুলে ধরতে। অার এই সোনেলার হাত ধরেই অনেক তরুণ লেখক ও সাহিত্যিকগণ পৌছে গেছেন সাফল্যের শেষপ্রান্তে! তাই দেশের প্রত্যেকটা সাহিত্যপ্রেমী মানুষদের কাছে অামার বিশেষ অনুরোধ অাপনার অন্তত একবার সোনেলা ব্লগে ঘুরে অাসুন। অামি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনোদিন ব্লগের মায়া কাটাতে পারবেন নাহ। অামার প্রিয় ব্লগ সোনেলা। অামার জীবনে প্রথম যে ব্লগটিতে লেখার সুযোগ হয়েছে সেই ব্লগটাই সোনেলা। অাই লাভ সোনেলা, মাই ড্রিম সোনেলা।’দেরিতে হলেও শুভ জন্মদিন সোনেলা।

এখন থেকে সর্বদা ব্লগে পাবেন ইনশাঅাল্লাহ্

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
