# আই এম ম্যারিড

Author: শামীনুল হক হীরা
Published: 2021-01-24
Category: অণুগল্প
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1/

রাস্তায় যেতে যেতে একটা মেয়ে দেখলাম,  
অনেক কষ্টে ঠিকানা সংগ্রহ করে,  
রাত আনুমানিক দেড়টার সময়,  
পাশের বাড়ির বার তলা ছাদ থেকে-  
একটা বড় গোলাপ চুরি করে,  
দেয়াল টপকানোর সময় লুঙ্গী গেল ছিঁড়ে,  
পায়েও পেলাম ব্যাথা,হাত গেল কেটে,  
দশ মাইল হেটে ক্লান্ত হয়ে-  
মেয়েটির বাড়ি গেলাম,দেখি চীনের প্রাচীর,  
তা টপকাতে গিয়ে হাত ভাঙ্গে,  
পোলাপটাকে কোন রকমে কামড়ে ধরে,  
ওই পারে গেলাম,বাথরুমের পাইপ বেয়ে-  
চারতলায় উঠলাম,জানালা দিয়ে তার-  
রুমে ঢুকলাম,ফুলটা মুখথেকে নিয়ে,  
মেয়েটির হাতে দিলাম,আর বললাম-  
আমি তোমায় প্রথম দেখায়-  
অনেক ভালবেসে ফেলেছি,  
এটা তোমার জন্য।  
তার উত্তরে মেয়েটি সুন্দর করে বলল-  
কষ্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।  
আই এম ম্যারিড।
