# আঁধারের বন্ধু

- Author: [শুভ মালাকার](https://sonelablog.com/author/shuvo2014/)
- Published: 2016-01-24T19:10:59+00:00
- Updated: 2016-01-24T19:12:47+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: আঁধারের বন্ধু, দিবস-যামিনী, পূন্য, প্রদিপ, বন্ধু, বিষাধ-বীন, ভুলনা, সখা, সন্ধা
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81/

---

ভাবিছ এখন যাকে সখা,  
সেই তোমাকে ফেলিবে একা।  
আলোতে সবি, আঁধারেতে নাই,  
কালে পালাবে দেখিবে সবাই।

সদানন্দে-স্বউল্লাসে,  
কাঠিছ প্রহর গুলি।  
আলোর সখা নিয়ে,  
আছ মেতে, আঁধার ভুলি।

করিছ খেলা, চলিছে বেলা,  
দিবস-যামিনী সবে।  
আসিবে সন্ধা, রহিবে একেলা,  
থাক অপেক্ষায়-কে আসে কবে?

আঁধার আসিলে পরে,  
প্রদিপ নাহি খুজে পাবে।  
কাটাও দিবস তারে স্মরে,  
তবেই আঁধারে বন্ধু পাবে।

ক্ষনকেও তাকে ভুলনা,  
বিষাধ-বীন বাজিবে অকালে।  
সে ক্ষনে কেউ পাশে রবেনা,  
পাবেনা আলো তার বিহনে।

এখন থেকেই কর নতি,  
যদি সে পূন্য চাও।  
শত কাজের মাঝে ভক্তি,  
তবেই তাকে পাও।

৫ জুন, ২০১১

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81/#comments
