# আঁধারের নিমন্ত্রণ

Author: রাতুল
Published: 2013-09-23
Category: কবিতা, বিবিধ, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3/

আজ আমি হারিয়েছি শূন্যতায়,

ব্যর্থতা কে করেছি আলিঙ্গন।

আজ আমি বেশ ক্লান্ত,

আজ আমি বড্ড বেশি ক্লান্ত,

এক মুঠো হতাশা নিয়ে,

দেখছি আমি আঁধারের আগমন।

এ যেন সমাপ্তির শুরু।

আজ আমার কল্পনাতে পরবে-

তুলির শেষ ছোঁয়া।

আজ আমি বিদায় জানাবো এই গোধূলি কে।

আঁকড়ে ধরবো,

চাঁদের আলোয় মৃদু আঁধার কে।

আজ আমার সঙ্গী হবে-

নিস্তব্ধতা, নীরবতা আর মৌনতা।

আজ থেকে সৃতি গুলো,

আমায় আর পোড়াবে না,

আজ হবে আমার শেষ বারের মত-

হারিয়ে যাওয়া।

না ফেরার পথ ধরবো বলে,

আজ আমার শেষ বারের মত,

অপেক্ষার প্রহর গোনা।

আজ আমি নত হলাম শেষ বারের মত,

এ সমাজের কঠোর বাস্তবতায়।

জীবনের কাছে-

আজ আমি করেছি আত্মসমর্পণ।

অসহায়ত্বের শেষ সীমায় এসে,

আজ আমি গ্রহণ করবো-

আঁধারের নিমন্ত্রণ।
