# আঁটসাঁট স্বপ্নের রকমারি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-03-19T16:51:26+00:00
- Updated: 2021-03-20T16:26:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%81%e0%a6%9f%e0%a6%b8%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/

---

 

সুদর্শন স্বপ্নের রকমারি আঁটসাঁট  
স্বপ্ন ভাঙ্গে স্বপ্ন গড়ে,  
দেয়ালে ঝুলে থাকে একটি সরব গ্রাফিতি,  
‘কষ্টে আছি—আইজুদ্দিন’  
মার্জিত কৌতূহল, অকপট সারল্য,  
অক্ষমতার চক্রে;

উৎকণ্ঠা উদ্বিগ্নতায় মিল-মিশ-করে  
অ-নিরুপদ্রুপ দুষ্কর ঘুম দাড়িয়ে থাকে  
অদৃশ্য প্ল্যাকার্ডের মত।  
পৃথিবী বদলে দেয়ার স্বপ্ন দেখে দেখে  
নিজেই এক তর-না-সওয়া প্রচণ্ড বদল।

প্রচণ্ড প্রতাপে কী-বোর্ড দাবালে স্বপ্নেরা  
সত্যি হয়ে হাসে-না/আসে-না, দোলনা দোলার মত।  
এক এক্কে এক, এক দু’গুণে দুই, এক তিন গুণে চার!!

ছবি নেটের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%81%e0%a6%9f%e0%a6%b8%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/#comments
