# অ-লেখকের অপেক্ষায় আছি

Author: নীলাঞ্জনা নীলা
Published: 2019-04-06
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%9b%e0%a6%bf/

কেউ কি একটা গল্প লিখবে জলে ভেসে থাকা পদ্মকে নিয়ে? সে, কী কথা বলে ওই আকাশের সাথে? কিংবা অযত্নে, অবহেলায় ফুটে থাকা জংলী ফুলকে নিয়ে? কেমন করে বিশাল অরণ্যকে সৌন্দর্য দিয়ে যাচ্ছে নিরন্তর? কোনো উপন্যাস চাই না আমি।  
কে জানে কোনো একদিন গল্প হয়ে যাবে ওই ফুল,  
অথবা পাখী,  
নয়তো মেঘ,  
হতে পারে অরণ্য, আকাশ কিংবা সাগর।  
এমনও হতে পারে একদিন আমিই হয়ে যাবো সেই ফুল, পাখী, মেঘ, অরণ্য, আকাশ, সাগর।  
কোনো এক অ-লেখক একদিন আচমকাই লিখে ফেলবে জীবনের গল্প, কবিতা এবং অসম্পূর্ণ উপন্যাস।

হ্যামিল্টন , কানাডা (এইমাত্রই লিখলাম। ২০১৯ সালের ৬ এপ্রিল আজ।)

> ★ছবি আপলোড কিভাবে করবো? সাইজ কিছুতেই কমাতে পারছিনা।★
