# অ-প্রকাশিত প্রেম

Author: সুপর্ণা ফাল্গুনী
Published: 2022-01-07
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/

রাষ্ট্র জানেনা তোমার-আমার প্রেমের গল্প, সমাজ জানেনা তোমার-আমার সঞ্চারিণী;  
তবুও আমরা পথ চলেছি লোকালয় থেকে লোকালয়ে।  
নাসার প্রাত্যহিক বুলেটিনে আমাদের প্রণয়ের খবর অপ্রকাশিত;  
আমাজনের দাবানলে আমাদের প্রেমের বহ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে-  
রামায়ণের পৌরাণিক গল্পে তোমার-আমার প্রেম নেই;

স্বপ্ন বুনে চলেছি মহাবিশ্ব ঘিরে,  
সৌরজগতের বলয়ে তোমার-আমার প্রণয় ঘূর্ণায়মান,  
আমাদের প্রেম এই শহরে বোহেমিয়ান সাদৃশ্য;  
মহাপ্রলয়ের আমন্ত্রণে অনন্তর কাব্য রচেছি নিভৃতে।  
প্রকৃতি বেঁধেছে জীবন-শাখে তোমার-আমার বসত-ভিটা;  
একই রাগিনীতে সুর সেধেছি বাসনার দ্বীপপুঞ্জে।

ছবি-গুগল
