# অ-দেখা ঠিকানা

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-01-22T15:23:33+00:00
- Updated: 2019-10-20T05:14:27+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/

---

যেদিন পৃথিবী-গ্রহে রেখেছিলে পা,  
আমি তখন গ্রহ-নক্ষত্রের সৃষ্টিকর্তার  
অপরূপ বনে বাগান-প্রজাপতি হয়ে ভাসছিলাম ।

সীমাহীন দূরত্ব ছিলো হয়তো,  
দেখিনি তাই আমরা কেউ কাউকে ।  
তুমি জানতে না আমায়,,  
আমিও রাখিনি তোমার ঠিকানা।

নিয়তির লিখন লেখা খামটি হাতে-কপালে এঁকে  
যখন এলাম আমি এই ধরণীতে,  
হাজারো কর্তব্য পূরণের ভিড়ে  
খাম খুলে দেখার হয়নি অবকাশ ।  
সেখানে কি ছিল তোমার ঠিকানা ??

তুমি চলে গেছো বহুদূর,,  
পথের ভাঁজে ভাঁজে রেখেছ তোমার পদচিহ্ন ।  
তোমার হৃদয়ের শত-সহস্র প্রকোষ্ঠ মাঝে  
একটি প্রকোষ্ঠ প্রতিনিয়ত শূন্য রেখেছো,,কেন ?

তুমি জানতে আমি আসবো বসত গড়বো  
তোমার ভেতর,,যেমনটি গড়েছ তুমিও ।

দেখা হয়নি, হয়তো হবে না  
স্মৃতির পাতায় লেখা হবে না একটি বিকেল  
অথবা আধো সন্ধ্যার গল্প,,  
শুভদিনে শুভক্ষণের প্রস্তুতির পূর্বেই  
হৃদয়ে যার বসতি গড়েছে  
নাই-বা দেখলাম তারে নয়নে নয়ন রেখে ।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%85-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/#comments
