# “অ” থেকে “চন্দ্রবিন্দু”

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2021-02-21T12:36:10+00:00
- Updated: 2021-02-21T12:36:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81/

---

# “অ” থেকে “চন্দ্রবিন্দু”

– [শামীনুল হক হীরা](https://www.bangla-kobita.com/samim100/)

 

আমি মানুষটা অনেকের কাছেই খারাপ,  
সত্য কথা বলতে উৎসাহী হই।  
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,  
চারদিকে শুধু একুশের গানের ধ্বনি বাজছে।  
চারপাশে শত শত বাহারি ফুলের দোকান,  
ভাষার জন্য বীর শহীদদের স্মরণের জন্য।  
ভাবতে ভাবতে অবাক হই মাঝে মধ্যেই!  
বাংলা ভাষা শুধুমাত্র একটি দিনের জন্য?  
না সারা জীবনের সবসময়ের জন্য?  
ফেব্রুয়ারী এলেই সালাম জব্বার রফিক  
বরকত আরো অনেক নাম আসে,  
বছরের বাকী সময় ওরা কোথায় থাকে?  
একটি মাসে এক দিনেই দেই রক্তের দাম।  
ওদের নামে গানে গানে কত অনুষ্ঠানে,  
স্থায়ী অস্থায়ী শহীদ মিনারে ফুলের পাহাড়।  
ফেব্রুয়ারীর একদিন ছাড়া অন্য কোন দিন  
ওদের নামে ভুলবসতও কি কিছু করা হয়?  
আর কেনই বা করা হবে ঐ একটি দিন  
আমরা বাংলা মাতৃভাষায় কথা বলি।  
বাকী দিনগুলো অন্য ভাষা ব্যবহার করি,  
হয়তো এজন্যেই তাই নয় কি?  
যাক সহজ ভাষায় কঠিন কথা বললাম।  
আমি কোন দিবস পালনে উৎসাহী হই না,  
মাতৃভাষার জন্য শহীদরা হৃদয়ে থাকবে।  
সারাজীবন গর্ববোধ করব তাদের জন্য,  
গর্ব করে বলব বাংলা আমার রাষ্ট্র ভাষা।

ভেবোনা তোমাদের জন্য দোয়া সবসময়!  
আল্লাহ যেন তোমাদের জান্নাত দান করেন।  
তোমরা বাংলায় আছ প্রতিটি পলকে,  
বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন।  
অমর হয়ে থাকবে প্রতিটি অক্ষরের মধ্যে,  
মিশে রবে “অ” থেকে “চন্দ্রবিন্দু”পর্যন্ত।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%85-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81/#comments
