# অ-কবির আড়াল-চাঁদ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-03-20T10:17:16+00:00
- Updated: 2019-03-20T10:28:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6/

---

 

ফাগুন দিনে/দিনান্তে চুপটি করে বারান্দায় বসে  
আকাশের সাথে কথা কয়, লাচ্চির সুবাসে,  
পাখিদের-সমারোহে,  
গোলাপ নির্যাস চোখে ঢেলে, অপলকে তাকিয়ে রয়;

মায়াবী সকাল ডেকে তোলে, চল হেঁটে যাই ঐ দূর গায়ে,  
শিশির ডোবানো আল-পথে পা-ডুবিয়ে  
ইচ্ছে পাখিদের ঝাঁক উড়িয়ে;

অ-কবির  
ইটের ভাটায় ইচ্ছে ধোয়া উড়ে যায় ঐ নীলাকাশে;  
অ-কবিতার  
অহংকারগুলো সাঁতারে বেড়ায় নদী-জলে  
বাতাসি-চিরকুট বাসা বাঁধে বুকের ঘড়ি-পকেটে।

অ-কবির  
এ-ও এক মস্ত সুবিধে, তুমুল হাওয়ায় ভর করে  
দিব্বি উড়ে আসে মসলিনের ঝিলিমিলি চাঁদ  
হুলুস্থুল ঝিলিক তুলে, স্নিগ্ধ কেশ-পরাগের আড়ালে ;

---

Comments: 35 — https://sonelablog.com/%e0%a6%85-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6/#comments
