# অ-কবিতা- দীর্ঘশ্বাস

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-09-06T12:59:55+00:00
- Updated: 2020-06-04T17:36:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/

---

কখনো খেয়াল করেছো?  
নিঃশ্বাস নেয়ার প্রাক্কালে,  
অক্সিজেনের সাথে হুড়মুড়িয়ে ঢুকে যাওয়া কিছু কষ্ট,  
চট করে ঢুকে পরে ফুসফুসের একদম গভীরে..

আটকে রয়, লুকিয়ে থাকতে চায়  
অনন্তকালের এক প্রাসাদ-গড়ার প্রয়াসে,  
নিঃশ্বাসে আর শীতল-বাতাস থাকে-না,  
কষ্টের রঙে রঙ্গীন হয়ে পরিনত হয় বিষাক্ত বায়ুকণায়,

জমতে থাকে, জমতেই থাকে;  
তারপর হঠাৎ সবটুকু স্থান পূর্ণ হয়ে হাঁসফাঁস করে উঠা হৃদ-যন্ত্রটি গর্জে উঠে,  
এক সময়ের প্রবল আশ্বাসে টেনে নেয়া নিঃশ্বাসকে,  
খুব নির্মমতায় প্রত্যাখ্যান করে দেয়,  
প্রশ্বাসের ধুলায় মরে যায় অক্সিজেন।

নিরাকার ব্যথায় রঙ্গীন কষ্টের নামটুকু দীর্ঘশ্বাসে মুছে যায়…

---

Comments: 38 — https://sonelablog.com/%e0%a6%85-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/#comments
