# অ্যালেন গিন্সবার্গ এবং আমাদের স্বাধীনতা যুদ্ধ

Author: নীলকন্ঠ জয়
Published: 2013-09-24
Category: বিবিধ, মুক্তিযুদ্ধ
Tags: অ্যালেন গিন্সবার্গ, নীলকন্ঠ জয়ের ডায়েরী, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%86/

অ্যালেন গিনসবার্গ। একজন মার্কিন কবি, গীতিকার, আলোকচিত্রী এবং মঞ্চ অভিনেতা। তিনি ১৯২৬ সালে ৩রা জুন নিউ জার্সীতে জন্মগ্রহন করেন। ‘BeatGeneration’-এর একজন নেতৃস্থানীয় প্রচারক হিসেবেই তিনি সুপরিচিত।

গিন্সবার্গ ছিলেন যুদ্ধবিরোধী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মার্কিন সরকার যেখানে পাকিস্তানকে সমর্থন যুগিয়েছিল সেখানে অ্যালেন গিন্সবার্গ বাংলাদেশের পক্ষে সরব ছিলেন। কোলকাতায় তার সাহিত্যিক বন্ধুদের সাথে নিয়ে তিনি যুদ্ধের ভয়াবহতা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার সংগ্রামে নেমেছিলেন।

ওই বছরের সেপ্টেম্বরে রোলিং স্টোনের কিথ রিচার্ডস কিছু টাকা তুলে দিয়েছিলেন গিন্সবার্গের হাতে; পূর্ববঙ্গে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে, হাজার হাজার বাঙালি শরণার্থী বাংলাদেশ ছেড়ে ভারতের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে, অবর্ণনীয় দুর্ভোগের শিকার তারা সেখানে— গিন্সবার্গের কাজ হবে সরেজমিন ঘুরে ওই যুদ্ধের প্রকৃত পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন লেখা।  
কলকাতায় গিনসবার্গের সঙ্গী হয়েছিলেন তখন বিবিসি’র হয়ে রিপোর্ট করতে আসা গীতা মেহতা। কলকাতার কয়েকজন শিল্পী-সাহিত্যিকের সঙ্গে বন্ধুত্বের সূত্রে তিনি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ওঠেন। সুনীল গঙ্গোপাধ্যায় অন্যদেরসহ গিনসবার্গকে নিয়ে ঘুরে বেড়ান শরণার্থী শিবিরগুলোয়।

তখন বাংলাদেশ থেকে অনেক শরণার্থী পশ্চিমবঙ্গ  ও সীমান্তবর্তী অন্যান্য শহরে আশ্রয় নিয়েছিল। ব্রিটিশ রাজের সময় পূর্ব বাংলা ওপশ্চিমবঙ্গের সংযোগকারী সড়ক হিসেবে কাজ করতো “যশোর রোড”।

অনেক বৃষ্টি হওয়ায় তখন যশোর রোড পানিতে ডুবে গিয়েছিল। সড়ক পথে না পেরে গিন্সবার্গ অবশেষে নৌকায় করে বনগাঁ পেরিয়ে বাংলাদেশের যশোর সীমান্তে পৌঁছান। তার সাথে সুনীলও ছিলেন। তারা যশোর সীমান্ত ও এরআশপাশের শিবিরগুলোতে বসবাসকারী শরণার্থীদের দুর্দশা প্রত্যক্ষ করেন।

যশোর রোডের পাশে গড়ে ওঠা শরনার্থী শিবির এবং এপার থেকে ওপারে যাত্রা করা হাজার হাজার নীরিহ মানুষের নির্মম হাহাকারের প্রতিধ্বনী ফুটিয়ে তুলেছিলেন “সেপ্টেম্বর অন যশোর রোড কবিতায়।”

যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে তার বন্ধু বব ডিলান ও অন্যদের সহায়তায় এই কবিতাটিকে তিনি গানে রূপ দিয়েছিলেন। কনসার্টে এই গান গেয়ে তারা বাংলাদেশী শরণার্থীদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন।

দ্য ফল অব আমেরিকা বইয়ের সেরা কবিতাটি নিঃসন্দেহে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। কবিতাটির ইংরেজি রূপ এমন ছিল:  
September on Jessore Road

byAllen Ginsberg

“Millions of babies watching the skies  
Bellies swollen, with big round eyes  
On Jessore Road–long bamboo huts  
No place to shit but sand channel ruts

Millions of fathers in rain  
Millions of mothers in pain  
Millions of brothers in woe  
Millions of sisters nowhere to go

One Million aunts are dying for bread  
One Million uncles lamenting the dead  
Grandfather millions homeless and sad  
Grandmother millions silently mad

Millions of daughters walk in the mud  
Millions of children wash in the flood  
A Million girls vomit & groan  
Millions of families hopeless alone

Millions of souls nineteen seventy one  
homeless on Jessore road under grey sun  
A million are dead, the million who can  
Walk toward Calcutta from East Pakistan

Taxi September along Jessore Road  
Oxcart skeletons drag charcoal load  
past watery fields thru rain flood ruts  
Dung cakes on treetrunks, plastic-roof huts

Wet processions Families walk  
Stunted boys big heads don’t talk  
Look bony skulls and silent round eyes  
Starving black angels in human disguise

Mother squats weeping and points to her sons  
Standing thin legged like elderly nuns  
small bodied hands to their mouths in prayer  
Five months small food since they settled there

on one floor mat with small empty pot  
Father lifts up his hands at their lot  
Tears come to their mother’s eye  
Pain makes mother Maya cry

Two children together in palmroof shade  
Stare at me no word is said  
Rice ration, lentils one time a week  
Milk powder for war weary infants meek

No vegetable money or work for the man  
Rice lasts four days eat while they can  
Then children starve three days in a row  
and vomit their next food unless they eat slow.

On Jessore road Mother wept at my knees  
Bengali tongue cried mister Please  
Identity card torn up on the floor  
Husband still waits at the camp office door

Baby at play I was washing the flood  
Now they won’t give us any more food  
The pieces are here in my celluloid purse  
Innocent baby play our death curse

Two policemen surrounded by thousands of boys  
Crowded waiting their daily bread joys  
Carry big whistles and long bamboo sticks  
to whack them in line They play hungry tricks

Breaking the line and jumping in front  
Into the circle sneaks one skinny runt  
Two brothers dance forward on the mud stage  
The guards blow their whistles and chase them in rage

Why are these infants massed in this place  
Laughing in play and pushing for space  
Why do they wait here so cheerful and dread?  
Why this is the House where they give children bread

The man in the bread door Cries and comes out  
Thousands of boys and girls Take up his shout  
Is it joy? is it prayer? “No more bread today”  
Thousands of Children at once scream “Hooray!”

Run home to tents where elders await  
Messenger children with bread from the state  
No bread more today! and no place to squat  
Painful baby, sick shit he has got.

Malnutrition skulls thousands for months  
Dysentery drains bowels all at once  
Nurse shows disease card Enterostrep  
Suspension is wanting or else chlorostrep

Refugee camps in hospital shacks  
Newborn lay naked on mother’s thin laps  
Monkeysized week old Rheumatic babe eye  
Gastoenteritis Blood Poison thousands must die

September Jessore Road rickshaw  
50,000 souls in one camp I saw  
Rows of bamboo huts in the flood  
Open drains, and wet families waiting for food

Border trucks flooded, food can’t get past,  
American Angel machine please come fast!  
Where is Ambassador Bunker today?  
Are his Helios machine gunning children at play?

Where are the helicopters of U.S. AID?  
Smuggling dope in Bangkok’s green shade.  
Where is America’s Air Force of Light?  
Bombing North Laos all day and all night?

Where are the President’s Armies of Gold?  
Billionaire Navies merciful Bold?  
Bringing us medicine food and relief?  
Napalming North Vietnnam and causing more grief?

Where are our tears? Who weeps for the pain?  
Where can these families go in the rain?  
Jessore Road’s children close their big eyes  
Where will we sleep when Our Father dies?

Whom shall we pray to for rice and for care?  
Who can bring bread to this shit flood foul’d lair?  
Millions of children alone in the rain!  
Millions of children weeping in pain!

Ring O ye tongues of the world for their woe  
Ring out ye voices for Love we don’t know  
Ring out ye bells of electrical pain  
Ring in the conscious of America brain

How many children are we who are lost  
Whose are these daughters we see turn to ghost?  
What are our souls that we have lost care?  
Ring out ye musics and weep if you dare–

Cries in the mud by the thatch’d house sand drain  
Sleeps in huge pipes in the wet shit-field rain  
waits by the pump well, Woe to the world!  
whose children still starve in their mother’s arms curled.

Is this what I did to myself in the past?  
What shall I do Sunil Poet I asked?  
Move on and leave them without any coins?  
What should I care for the love of my loins?

What should we care for our cities and cars?  
What shall we buy with our Food Stamps on Mars?  
How many millions sit down in New York  
and sup this night’s table on bone and roast pork?

How many millions of beer cans are tossed  
in Oceans of Mother? How much does She cost?  
Cigar gasoline and asphalt car dreams  
Stinking the world and dimming star beams–

Finish the war in your breast with a sigh  
Come taste the tears in your own Human eye  
Pity us millions of phantoms you see  
Starved in Samsara on planet TV

How many millions of children die more  
before our Good Mothers perceive the Great Lord?  
How many good fathers pay tax to rebuild  
Armed forces that boast the children they’ve killed?

How many souls walk through Maya in pain  
How many babes in illusory pain?  
How many families hollow eyed lost?  
How many grandmothers turning to ghost?

How many loves who never get bread?  
How many Aunts with holes in their head?  
How many sisters skulls on the ground?  
How many grandfathers make no more sound?

How many fathers in woe  
How many sons nowhere to go?  
How many daughters nothing to eat?  
How many uncles with swollen sick feet?

Millions of babies in pain  
Millions of mothers in rain  
Millions of brothers in woe  
Millions of children nowhere to go.”

“Allen Ginsberg/Mondriaan String Quartet – September onJessore Road”১৯৭১ ডেট্রয়েটে জন লেনন এবং ইয়োকো ওনো ‘FreeJohn Sinclair’ র্যা লী আয়োজন করেন। গিন্সবার্গ সেখানে গীটারিষ্ট গ্যারী গেযকে সাথে নিয়ে ‘Jessore Road’ আবৃতি করেন। লেননপরে গিন্সবার্গকে The Beatles-এর Eleanor Rigby-এর আদলে String Quartet (a musical ensemble of four string players– usually two violin players, a violist and a cellist) নিয়ে ‘JessoreRoad’ আবৃতি করতে বলেন। ১৯৮২ সালে ডাইরেক্টর বেন পসেট, আমস্টারডামের One World Poetry-তে স্টিভেনটেইলর এবং গিন্সবার্গকে প্রয়োজনীয় শিল্পী এবং রেকর্ডিং সুবিধা দেন। রেকর্ডিং-এরজন্য স্বরলিপি লিখেছেন স্টিভেন; সব আয়োজন শেষে MilkyWay Theater রেকর্ড করা হয় String Quartet – September onJessore Road ১৯৮৩তে। শিল্পী ছিলেন গিন্সবার্গ নিজেই।

এই কবিতার মাধ্যমেই তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রতি তাঁর একাত্মতা প্রকাশ করেন এবং আমেরিকায় ফিরে গিয়ে ১৯৭১ সালের ১লা আগস্ট নিউ ইয়র্কের মডিসন স্কয়ার গার্ডেনে ‘পণ্ডিত রবি শংকর’ও জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ’এ অংশগ্রহণ করেন। উল্লেখ্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয়েছিল ৭১এর বাঙলাদেশী শরনার্থিদের সাহায্যার্থে।

এই কনসার্টে জর্জ হ্যরিসন, বব ডিলান, জোয়ান বায়েজসহ আমেরিকার আরও অনেকজনপ্রিয় সংগীত শিল্পী-ই সঙ্গীত পরিবেশন করেন। পণ্ডিত রবি শংকর ও অপর ভারতীয়কিংবদন্তী গায়ক আলি আকবর খানও গান পরিবেশন করেন এই কনসার্টে এবং এখান থেকে প্রায়আড়াই লাখ ডলার সংগৃহীত হয়।

এই টাকার থেকেও বড়ো ব্যাপার ছিলো এই কনসার্ট সারাবিশ্বকে একটা নাড়া দিতে সক্ষম হয়েছিলো। সবার কাছে পৌঁছে গিয়েছিলো পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার কথা এবং আমাদের গৌরবান্বিত স্বাধীনতা যুদ্ধের কথা। এর পরথেকে জনমত গড়তে থাকে এবং বিশ্ব অপেক্ষা করে বাঙলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্মের জন্য।

স্বাধীনতা যুদ্ধের সময় অর্থ সংগ্রহের জন্য “কনসার্ট ফর বাংলাদেশ” ছাড়াও গিন্সবার্গ ওরাশিয়ার ইয়েভগেনি ইয়েভ তুসোস্কোর মিলে কবিতা পাঠের আসরও আয়োজন করেছিলেন।

গিন্সবার্গের ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি পরে ১৯৯৯ সাথে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ তাঁর মুক্তির কথা চলচ্চিত্রে ব্যবহার করেন।প্রথমে খান মোহাম্মদ ফারাবীর অনুবাদ করা কবিতাটি গান হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু কবিতা থেকে গান করাটা অনেক কঠিন ছিলো তাই এটাকে গান করার দায়িত্ব পড়ে তারেক মাসুদের বন্ধু প্রখ্যাত গায়িকা মৌসুমি ভৌমিকের উপর।

তিনিই এই কবিতার ভাবানুবাদ করেন এবং সুরারোপ করেন। এই গানটি তারেক মাসুদ তাঁর অপর চলচ্চিত্র ‘মুক্তির গান’-এ ব্যবহার করার জন্য গিন্সবার্গের কাছ থেকে অনুমতি এনেছিলেন কিন্তু মুক্তির গান চলচ্চিত্রের ফাইনাল এডিটিং-এর সময় এই কবিতা বাদ দিয়ে বঙ্গবন্ধুর ভাষণ ঢুকানো হয়।  
**বাংলা করে যে গানটি গাওয়া হয় তা হলো:**  
“শত শত চোখ আকাশটা দেখে  
শত শত শত মানুষের দল  
যশোর রোডের দুধারে বসত  
বাঁশের ছাউনি, কাদামাটি জল

কাদামাটি মাখা মানুষের দল  
গাদাগাদি হয়ে আকাশটা দেখে  
আকাশে বসত মরা ঈশ্বর  
নালিশ জানাবে ওরা বল কাকে

ঘরহীন ওরা ঘুম নেই চোখে  
যুদ্ধে ছিন্ন ঘর-বাড়ি-দেশ  
মাথার ভিতরে বোমারু বিমান  
এই কালো রাত কবে হবে শেষ

শত শত মুখ হায় একাত্তুর  
যশোর রোড যে কত কথা বলে  
এত মরা মুখ আধমরা পায়ে  
পূর্ববাংলা কোলকাতা চলে

সময় চলেছে রাজপথ ধরে  
যশোর রোডেতে মানুষ মিছিল  
সেপ্টেম্বর হায় একাত্তুর  
গরুর গাড়ি কাদা রাস্তা পিছিল

লক্ষ মানুষ ভাত চেয়ে মরে  
লক্ষ মানুষ শোকে ভেসে যায়  
ঘরহীন ভাসে শত শত লোক  
লক্ষ জননী পাগলের প্রায়

রিফুইজি ঘরে খিদে পাওয়া শিশু  
পেট গুলো সব ফুলে ফেঁপে ওঠে  
এইটুকু শিশু এতবড় চোখ  
দিশেহারা মা কার কাছে ছোটে

সেপ্টেম্বর হায় একাত্তুর  
এত এত শুধু মানুষের মুখ  
যুদ্ধ মৃত্যু তবুও সপ্ন  
ফসলের মাঠে ফেলে আসা সুখ

কার কাছে বলি ভাত রুটি কথা  
কাকে বলি কর কর কর ত্রান  
কাকে বলি ওগো মৃত্যু থামাও  
মরে যাওয়া বুকে এনে দাও প্রান

কাঁদ কাঁদ তুমি মানুষের দল  
তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা  
জননীর কোলে আধপেটা শিশু  
এ কেমন বাঁচা? বেঁচে মরে থাকা

ছোট ছোট তুমি মানুষের দল  
তোমার ঘরেও মৃত্যুর ছায়া  
গুলিতে ছিন্ন দেহ-মন-মাটি  
ঘর ছেড়েছ তো মাটি মিছে মায়া

সেপ্টেম্বর হায় একাত্তুর  
ঘর ভেঙে গেছে যুদ্ধের ঝড়ে  
যশোর রোডের দু’ধারে মানুষ  
এত এত লোক শুধু কেন মরে

শত শত চোখ আকাশটা দেখে  
শত শত শত শিশু মরে গেল  
যশোর রোডের যুদ্ধ ক্ষেত্রে  
ছেঁড়া সংসার সব এলোমেলো

কাদামাটি মাখা মানুষের দল  
গাদাগাদি হয়ে আকাশটা দেখে  
আকাশে বসত মরা ইশ্বর  
নালিশ জানাবে ওরা বল কাকে

শত শত মুখ হায় একাত্তুর  
যশোর রোড যে কত কথা বলে  
এত মরা মুখ আধমরা পায়ে  
পূর্ববাংলা কোলকাতা চলে।“

গিন্সবার্গের কবিতায় সে সময়কার যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশের চিত্রটিই যেন চোখের সামনে ভেসে ওঠে। বাংলাদেশের পরম বন্ধু গিন্সবার্গ ৫ই এপ্রিল, ১৯৯৭ সালে নিউইয়র্কে পরলোকগমন করেন।

দেরীতে হলেও গত ২৭ মার্চরাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মুক্তিযুদ্ধসম্মাননা’ ও ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পদক প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানন্ত্রী শেখহাসিনা মুক্তিযুদ্ধে অ্যালেন গিন্সবার্গসহ যেসব বিদেশিবন্ধু আমাদের মানবিক ও  নৈতিক সহায়তা করেছেন, তাদের সবারপ্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সেসব বন্ধুদের মধ্যে ৮৩ জন বন্ধু বা তাদের প্রতিনিধির হাতে সম্মাননা পদক তুলে দেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

তার কিছু আলোকচিত্র দেখুন এখানেঃ

[http://bangladeshunlocked.blogspot.com/2010/10/jessore-in-september.html](http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fbangladeshunlocked.blogspot.com%2F2010%2F10%2Fjessore-in-september.html&h=SAQGQ2UbK&s=1)

সেই কবিতা ও সেই গানঃ

[http://www.youtube.com/watch?v=Wls0SqCFP9U&feature=player\_embedded](http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DWls0SqCFP9U%26feature%3Dplayer_embedded&h=xAQFEZWqz&s=1)

[http://www.youtube.com/watch?feature=player\_embedded&v=NfvRiqiI9q4](http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Ffeature%3Dplayer_embedded%26v%3DNfvRiqiI9q4&h=0AQGm-sLk&s=1)

অ্যালেন গিন্সবার্গ সম্পর্কে আরোও জানতেঃ

[http://www.allenginsberg.org/index.php?page=angels-of-light-1971](http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.allenginsberg.org%2Findex.php%3Fpage%3Dangels-of-light-1971&h=1AQGJ9YLS&s=1)

স্বাধীন দেশের নতুন প্রজন্মের একজন স্বাধীন নাগরিকের পক্ষ হয়ে অন্তরের গভীর থেকে বাংলাদেশের এই পরম বন্ধুর প্রতি অনেক অনেক শ্রদ্ধা।

তথ্যসুত্রঃ

–    বাংলা উইকিপিডিয়া

–    বাংলা নিউজ২৪ ডটকম-এর 1971ফিচার

–    আসফি আযাদের ব্লগঃ ধূসর ক্যানভাসেসবুজের গল্প

–    ইউটিউব এবং অন্তর্জালের বিভিন্ন সাইট।

(বিঃদ্রঃ আরো তথ্য ও উপাত্ত সংগ্রহ করে নিবন্ধটি পরিমার্জন ও পরিবর্ধন করার ইচ্ছা আছে সময় হাতে নিয়ে। তাই সকলের সহযোগিতা একান্ত কাম্য।)

![](https://fbcdn-photos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/1150219_10200099217231440_759111693_a.jpg)
