# অহর্ণিশ

- Author: [রায়হান সেলিম](https://sonelablog.com/author/rayhan-selim/)
- Published: 2017-05-20T17:30:29+00:00
- Updated: 2017-05-20T17:30:29+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%b6/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2017/05/1.jpg)  
নরম আঁধারের সুতোয় দহন বুনেছে প্রহর  
সুনসান শব্দহীনতা জমিয়ে বসেছে রাত্রির   
পাতার ওপর !  
জলছত্র খুলেছে আকাশ মনোরম রমণী নদীর  
ঢল বুঝি –  
আড়াল খুঁজে কি গাছের ছায়ারা সব  
কেমন সর্পিল বিষাদ মেখে গা ঘেঁষাঘেঁষি নিশিযাপন !

কোমল কলরব অহর্ণিশ বোধের বোবাটে  
বারান্দায়  
বাঁধাগ্রস্ত হাওয়ার থালায় লম্বাটে বধির বিভ্রাট  
বিচলিত চাঁদ হারানো খেয়ার অদৃশ্য মাধুরী !

চাপল্য চমকায় কলাবনের বাদুর ঠোঁটে  
ইগুয়ানার জিভের টানে উঠে আসে  
যতটুকু আলো  
খুঁজে পায় তরল আঁধার **********

২০/০৫/১৭ শনিবার ।

ছবি সংগ্রহ ঃ Cell Phone Wallpaper

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%b6/#comments
