# অহমিকা,  দম্ভ , ইগো প্রবলেম ,নিজের সম্বন্ধে বেশি উচ্চ ধারনা ( প্রথম পর্ব)

Author: নার্গিস রশিদ
Published: 2025-09-28
Category: অন্যান্য
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ad-%e0%a6%87%e0%a6%97%e0%a7%8b-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%a8/

অহমিকা, দম্ভ, নিজের সম্বন্ধে বেশি উচ্চ ধারনা,  ইগো প্রবলেম

![](https://sonelablog.com/wp-content/uploads/2025/09/Screen-Shot-2024-07-06-at-20.26.59.png)

আপনার কাছ থেকে সব মানুষ দূরে সরে যাচ্ছে ?

অহমিকা বা দম্ভ বা ইগো  সমস্যা মানুষের চরিত্রের  একটা দুষ্ট ক্ষত ।

এই সমস্যা মানুষে মানুষে দূরত্ব সৃষ্টি করে। সে জানে না কেন মানুষ তাকে এড়িয়ে যায় ।

এই সমস্যা থাকতে পারে অফিসের  বস আর কর্মচারীর সম্পর্কে , ভাই বোনের মধ্যে, পাড়া  প্রতিবেশীদের মধ্যে ,লেখক আর ব্লগের মডারেটর দের মাঝে আর ক্লাসে । বন্ধু বান্ধবদের মাঝে হলে বন্ধুত্ব থাকে না।

কি এই ইগো বা কি এই অহমিকা ?

ইগো অর্থাৎ আমি বেশি জানি, আমি সন্মান পাওয়ার যোগ্য আর কেউ তা  পাক সেটা  সহ্য করতে পারে না। কেউ এগিয়ে গেলে ঈর্ষা কাতর হয়।

টাকা পয়সা, ক্ষমতা, পড়াশুনা ,খ্যাতি ,সম্মান এগুলো সে মনে করে সেই একমাত্র পাওয়ার যোগ্য ।

যদি দ্যাখে কেউ এগিয়ে যাচ্ছে তাকে কি ভাবে নামানো  যাবে, ডুবানো যাবে তা নিয়ে ভাবতে থাকে আর সে যে সব দিক থেকে  বেশি তা প্রমাণ করার জন্য ইগো সমস্যা থাকা মানুষ টি সে যারা কে প্রতিদ্বন্দ্বী মনে করে তাদের  সমালোচনা করতে থাকে , অ- সম্মান করা থেকে শুরু  করে নিচু করার চেষ্টা চালাতে থাকে।

ব্যাঙ্গ ,বিদ্রূপ করা, আর তার   নিগেটিভ দিক খুঁজে বের করে  আত্ম তৃপ্তি পাওয়া চরিত্রের লক্ষন ।

সে শুধু যে একলা করে তাই নয় জানা শুনা সব মানুষ কে একত্রে করে দলে টানে এবং সবার মগজ ধোলাই করে।

সামান্য একটু প্রশংসা করা এই মানুষ গুলো কখনো প্রাকটিস করে না।

বিনয়, হাম্বল, ডাউন টু আর্থ তাদের চরিত্রে অপজিট দিক।
