# অস্তিত্ব বিলীন

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2020-12-29T12:07:44+00:00
- Updated: 2020-12-29T12:07:44+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8/

---

একজন মানুষের তখনই মৃত্যু হয়

যখন পৃথিবী থেকে তার সকল সৃষ্টিকর্ম

স্মৃতি বিস্মৃতি গুলো বিলীন হয়ে যায়।

সেই মানুষের কখনোই মৃত্যু হয় না

যার সৃষ্টিকর্ম বিরল

সেই মানুষের কখনো মৃত্যু নেই

সে চির অমর

সেই চির অমর।

একটি জাতির তখনই মৃত্যু হয়

যখন সেই জাতির শিল্প সংস্কৃতি

ধ্বংস লীলায় পরিণত হয়

যখন সেই জাতি পরাবলম্বন  করে

এবং দাসত্ব মেনে নেয়

তখনই সেই জাতির মৃত্যু হয়

অস্তিত্ব বিলীন হওয়ার সাথে সাথেই।

অজস্র মানুষ এসেছে এই পৃথিবীতে

যারা কর্ম করে নাই

তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে

কেউ আর তাদের মনে করে না

এই পৃথিবীতে কোনো মূল্য নেই তাদের।

তাই জীবনের দৈর্ঘ্য যাই হোক না কেন

কর্মই পরম ধর্ম

কর্মেই মানুষ বাঁচে অন্যটা নয়

তাই অমর কর্ম কর।

রচনাকালঃ

২৩/১২/২০২০

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8/#comments
