# অস্ট্রিক-৩

- Author: [প্রলয় সাহা](https://sonelablog.com/author/praloysaha/)
- Published: 2015-12-01T16:16:24+00:00
- Updated: 2015-12-01T16:16:24+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a7%a9/

---

সম্পর্কের টানে আছি বেঁচে  
এই দেহের মায়া করে লাভ কি বলো?  
কয়েকটা প্রহর  
প্রিয় মুখগুলো  
না দেখলেই কি নয়!  
আমার ভয়, আমি জীবিত  
মায়া হয়; বড্ড মায়া হয়  
শশ্মানের দিকে তাকালে  
আমার সুখ লাগে ভাবতে  
এই দেহ শুধুই দেহ  
বেঁচে থেকেও লাশ ঘর…

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a7%a9/#comments
