# অসুস্থ জাতি

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2021-04-27T19:52:59+00:00
- Updated: 2021-05-02T19:39:47+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf/

---

গ্রাম্য একটা প্রবাদ আছে ভাসুরের নাম মুখে নিতে নেই।

কে মেরেছে বা কার প্ররোচনায় মারা গেছেন?  
– একজন শিল্পপতি। (ভাসুর)  
কে মারা গেছেন?  
– একজন রক্ষিতা!

পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতি’দের স্বার্থই মূখ্য বাকি সব মানুষ পোঁকামাকড়।

গনতন্ত্রের অমৃতবানী প্রচার করে রাষ্ট্র, মুখে বলা হয় সকলের সমান অধিকার। কিন্তু ভেতরটায় শুধু পুঁজিপতি’দেরই অধিকার সংরক্ষণ করা হয়।

আসলে গনতন্ত্রের লোভনীয় মোড়কে নিকৃষ্ট পুঁজিবাদ চালিয়ে যায় রাষ্ট্র, আমরা ম্যাংগো পাবলিক পন্যের মোড়কে বরাবরের মত খুশি থাকি। ভেতরটা দেখার চেষ্টা করিনা বা প্রয়োজন মনে করিনা।

প্রেক্ষাপট কি?

পুঁজিপতিরা কোটি টাকার ফ্ল্যাটে একজন নারীকে রাখার সামর্থ্য রাখে বা তার জন্য বৈধ। মেয়েটাকে মেরে ফেলা হয়েছে অথবা মরে যেতে বাধ্য করা হয়েছে! তাহলে এই হত্যাকান্ড বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ফোকাস না করে কেন মেয়েটার চরিত্র হরন করা হচ্ছে? ভাসুর পুতকে হত্যা মামলা থেকে রেহাই পেতে প্রথম ধাপেই সুযোগ করে দিচ্ছে আমাদের সুশীল মিডিয়া।

যেহেতু রাজনীতি, আইন ও মিডিয়া একে অপরের সাথে সম্পৃক্ত, এবং পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত তাই কিছুদিন সাধারণ জনগণ উৎসাহে কিছু লেখালেখি করবে। বরাবরের মত সামাজিক সাইট গুলোতে উত্তেজনা চলবে। তারপর তথাকথিত মুলধারার মিডিয়া (পুঁজিবাদের দালাল) গুলো অন্য ই্যসুতে পাবলিককে ডাইভার্ট করবে।

এসব বিষয়ে তথাকথিত নারীবাদীরা নিরব ভূমিকায় থাকতে পছন্দ করে! চুপ থাকার কারন তাদের নাইট ক্লাবের স্পন্সর এই সব ভাসুরের কোম্পানি সমূহ ।

ভাসুরের পুত সন্দেহভাজন (সায়েম সোবহান আনভীরের) ফেসবুকের একটি পোস্ট ”রেসপেক্ট উইম্যান।” অথচ তার [ফোনালাপ এর](https://youtu.be/vBImPqQspV4) মাধ্যমে জানতে পারি যে, তিনি নারীদের কতটা সম্মান করতেন!

অবাক করার বিষয় কোটিপতি খুনির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে লাখ টাকার ফ্ল্যাট।

খুনির চরিত্র নিয়ে কোনো গবেষণা নেই,  
যে খুন হয়েছে তার চরিত্র নিয়ে টানাটানি!

 

অসুস্থ জাতি ;(

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf/#comments
