# অসামান্যের কাশফুল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-09-22T09:15:44+00:00
- Updated: 2021-09-23T03:13:46+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2/

---

 

নৈশব্দ থেকে জেগে উঠে, এক টুকরো জলজ মেঘ  
ফোঁটায় ফোঁটায় নেমে আসে, ভিজবে ভেজাবে বলে  
হৃদয়ের একুল ওকুল, নৈকট্যের নীরব আতিথ্যে;

নাই হয়ে যাওয়া সামান্যের চাওয়া পাওয়া  
অর্কেস্টার সুর, এখন ও বেজে চলে, চলবে ও;  
আলো হয়ে ফুটে থাকা সোনেলার জোনাকফুল  
বিরহ বৃক্ষকে পাশে ঠেলে মাধ্যমিক চেহারায়  
মুখোমুখি এই শুভ্রতার কাশ-বনে,  
এ যেন দাঁড়িয়ে থাকার এক মহান তীর্থস্থান;

হু হু করা ব্যক্তিগত বিকেলে সোনেলার  
আঙিনায় এই উন্মুক্ত বৃষ্টিপাত, সৌহার্দ্যের ছলে,  
ফেলে আসা ব্যথাতুর আঙুল কী জানি কী কী  
মনে পড়ে মনে করে কথা/লেখার বিপরীতে,  
এ শুধুই একান্ত বিশ্বাসের সরল বাহ্যিক সহানুভূতি;

উৎসর্গ………  
সোনেলায়, সোনেলার দশ বছরে দাঁড়িয়ে আজ [আরজু মুক্তাকে](https://sonelablog.com/author/arju19/) স্মরি।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2/#comments
