# অসহায় গালিভার

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2014-05-23T16:30:37+00:00
- Updated: 2014-05-23T16:51:03+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0/

---

গালিভারকে বেঁধে ফেলেছিলো লিলিপুটের দল  
হাত পা বাঁধা সেই গালিভার ,  
শুয়ে আছে চিতপটাং  
সারা শরীর সুতোয় পেঁচানো ।।

এক দল লিলিপুটের কিছু অদৃশ্য সুতো  
‘ দাদা আমাকে তুই করে বলেন ‘  
‘ ও দাদা , আমার মাথায় হাত রেখে আশির্বাদ করবে কবে ? ‘  
‘ মামা , আস্থার সংকটে ভোগা আমি আস্থা রাখতে পারি শুধু আপনার উপর ‘  
‘ বাবা ভুলে গেলে আমাকে ? তিনদিন হয় ফোন দাওনা তুমি ‘  
‘ ছোট আব্বা দোয়া করো সব সময় ‘  
‘ দাদা ভাই , এক্সাম দিতে যাচ্ছি , দোয়া করো ‘  
বেঁধে ফেলেছে তাঁকে  
যেনো সে সেই গালিভার  
বাঁধা পরে আছে ।।

সুতো ছিড়ে ফেলতে শক্তি লাগে  
আমি যে শক্তিহীন ।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0/#comments
