# অসহায়ের দিবারাত্রি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-18T11:47:33+00:00
- Updated: 2021-04-18T03:23:23+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/

---

 

ইচ্ছে মত তেড়ে আসছে, যখন-তখন, হা রে রে করে,  
ঘৃণা বিদ্বেষের বড় বড় লাল চোখে,  
খেয়ে ফেলবে, খেয়ে দেব, এই মুহূর্তে, এই ক্ষণে;  
লুটপাট হয়ে যাচ্ছে/করে নিচ্ছে, জীবন আর জীবিকা,  
প্রকাশ্যে দিবালোকে ঝাঁপিয়ে পড়ে, করোনা-খেলার ভেক ধরে।

হাত ধুচ্ছি, হাত ধুচ্ছি, ধুচ্ছি আগে-পরে,  
যদিও বন্ধ ছোঁয়া-ছুঁয়িই, ভেতরে বাহিরে;  
একটু অক্সিজেন পেলে বেঁচে যাব, তাও পাচ্ছি না,  
জীবাণু না অণুজীব! এখন একটু এগিয়ে জানছি, এ নাকি বাতাসি!!

তবুও চোখ বুজে মটকা মেরে ভাবি, ও-কিছু-না!  
দেব/দিচ্ছি এক আয়েশি ঘুম, ঘুমে ঘুমে স্বপ্ন দেখি,  
নাকে-মুখে-হাতে নল গুজে বসে আছি এম্বুলেন্সে,  
এ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে, প্রবল কষ্ট-বুকে;  
যদি মেলে ঠাই একটু আই ছি ইউতে, কারো তড়িৎ মৃত্যুতে!

আশে পাশে শুধুই ধর্ম-হুংকার, বণ্টন করে দিচ্ছে  
নহর আর আগুনে কুপ, একচ্ছত্র আধিপত্যে;  
আমরা যেন খেলাম কুচি, হাতের মোয়া ছুঁড়ে ফেলা  
খেয়ে ফেলা, ব্যাপার-না-কোন, বিধাতা দেখেন সব-ই।

অসহায় দিন যায়  
মৃতেরা সংখ্যা বাড়ায়;

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/#comments
