# “অসহায় নারীকে ডাইনী অপবাদ দিয়ে হত্যা”—- ১৪৫০-১৭৫০ সালে ইউরোপের ঘটনা

Author: নার্গিস রশিদ
Published: 2026-11-28
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%be/

***“নারী সাফারিং এর  কোন দেশ নাই দেশের সীমারেখা নাই  কারন সব দেশেই কষ্ট গুলো কমন”*** 

**ভয়ংকর, বীভৎস আর ভয়াবহ ঘটনা** 

**মানব জীবনের ইতিহাসে এক কালো  অধ্যায়**  

সেই গল্প এখন বলতে যাচ্ছি ——— 

প্রায় ৯ মিলিয়ন নারী কে মেরে ফেলা  হয় ফাঁসি দিয়ে না হয় গলায় পাথর বেঁধে নদীতে ডুবিয়ে বা আগুনে পুড়িয়ে । যেটাকে বলা হয় “ডাইনি হত্যা” 

যে কোনো নারীকে হত্যা করতে চাইলে তাকে আগে দোষারোপ করতে হতো  “ডাইনি” বলে আখ্যায়িত করে ,তারপরে তাকে মেরে ফেলা

হতো । 

সময় টা ইউরোপে ১৪৫০ শতাব্দী থেকে ১৭৫০ শতাব্দী পর্যন্ত । 

এর পেছনের কারন সে সময়ের সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় চিন্তার রূপান্তর  । 

লেখক Briggs রিসার্চ করে বলেন এই মৃত্যু গুলো “Gendercide rather than genocide” অর্থাৎ

“এটা কে গন হত্যা বলা যাবে না ,এটা ছিল “সে নারী তাই তাকে হত্যা

করা “—–    নারী লিঙ্গ তার মৃত্যুর কারন । 

ডাইনি শিকার কে অনেকে সাধারণ গণহত্যা বলে ভুল করে। কিন্তু আসলে এটা ছিল “নারীদের লিঙ্গের কারনে পরিকল্পিত হত্যা। তাই এটাকে জেনসাইড না বলে ফেমিসাইড বা নারী হত্যা বলা হয় ।

অর্থাৎ তারা  ছিল অসহায় দরিদ্র নারী, যাদের কে মেরে ফেললে তাদের হয়ে প্রতিবাদ করার  কেউ ছিল না । 

**এটাই ছিল ডাইনি শিকারঃ** 

“ডাইনি শিকার”  ছিল ইউরোপের ইতিহাসে এক অন্ধকার সময় । যা প্রধানত ১৫শ  থেকে ১৭ শ শতাব্দীর মধ্যে ঘটে ছিল । কিছু পুরুষ কেও মারা হয়ে ছিল কিন্তু প্রধানত প্রায় ৮০% ছিল নারী । কেন আনুমানিক এতো নারীকে মেরে ফেলা হয়েছিলো এর পরিণতিি বা কি ছিল এবং আজকের দিনে এটি আমাদের কি শিক্ষা দায়? 

আধুনিক যুগের শুরুর দিকে ইংল্যান্ডে “নারী শ্রমিকদের”  ডাইনি বলে অভিহত করা হতো ।  প্রমাণ করতে চেষ্টা করতো “তারা  ভালো নয়” , 

কারন  তারা  স্বাধীন ভাবে ইনকাম করে এবং স্বাধীনতা ভোগ করে এটাই ছিল তাদের দোষ ।   

তারা  প্রায় সেই সব নারী ছিল যারা প্রচলিত নিয়ম ভেঙ্গে  পুরুষের মতো ইনকাম করত । আর সামাজিক নিয়ম থেকে বিচ্যুত কারনে ,   নিয়ম ভেঙ্গে কাজ করা নারী এই ছিল তাদের দোষ । 

“সামাজিক নিয়ম” মানে সে সময়ে নারী হয়ে কাজ করা বিধি বহির্ভূত । 

**সে সময়ের সমাজ ছিল কুসংস্কারে ভরা**

তা ছাড়া যে সমস্ত নারী ৫০ ঊর্ধ সন্তান নাই বা বিধবা তারাও ছিল এর শিকার । যেহেতু তাদের সন্তান নাই এবং দারিদ্রের  কারনে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতো এবং প্রতিবেশীরা ভাবতো বেশি বয়সের কারনে বৃদ্ধ কালে  হয়তো তারাকে সেবা  করতে হতে পারে কারন তাদের সন্তান নাই। 

আবার অনেকে দারিদ্রের কারনে খাবার চেতে  যেতো ,কিন্তু তারাকে দোষারোপ কারিরা  খাবার দিতে চাইতো না,  তখন এই সমস্ত অভাগা নারীদের ডাইনি অপবাদ দিয়ে মেরে ফেলত এবং এদের সাহায্য করার  হাত থেকে বাঁচত এবং এই ভাবে সমাজ থেকে সরিয়ে দেয়া হতো । 

ডাইনি হিসেবে অভিযুক্ত করার ঘটনা গুলো প্রায়ই ভিত্তিহীন গুজব, কুসংস্কার, এবং ব্যাক্তিগত শত্রুতার উপরে ভিত্তি করে হতো । 

এই ঘটনা গুলো ধর্মীয় উন্মাদনা  এবং সামাজিক কুসংস্কার দ্বারা পরিচালিত । যা বিশ্বের বুকে এক স্থায়ী দাগ রেখে গেছে । 

অসহায়ত্বের শিকার এই নারীরা নির্মম নির্যাতন ও মৃত্যু দণ্ডের শিকার হয়েছিলো। 

**নারী নিপীড়নে ধর্মের প্রভাবঃ** 

ডাইনি বলে অভিহত করে হত্যা করার পেছনে চার্চের প্রভাব ছিল । ক্যাথলিক চার্চের প্রভাব ছিল শক্তিশালী ।তাদের প্রভাব খাটিয়ে কতৃত্ব করা এবং নিপীড়ন চালিয়ে যাওয়া বিরাট কারন । চার্চের মতবাদ ছিল “এরা শয়তান তাই এদের অস্তিত্ব নির্মূল করায় ভালো । “ডাইনি বিদ্যা” কে সে সময়ে ঈশ্বরের কতৃত্ব বা আদেশ বলে মনে করতে চেষ্টা করতো  । এমন কি এই ব্যাবস্থা কে চ্যালেঞ্জ করা অপরাধ বলে মনে করত কারন এটা ঈশ্বরের আদেশ । 

**কুসংস্কারে আচ্ছন্নঃ** 

মানুষ তখন যুক্তি দিয়ে চিন্তা করতে জানতো না। বেসিক নলেজ ছিল সবার তাই এই সমস্ত কুসংসার এমন ভাবে মনে গেঁথে ছিল যে সেখান থেকে সরানো কঠিন ছিল ।

তাই তারা ভাবতো ——

১) আবহাওয়া অনুকূলে নয় যার  জন্য ফসল হানি মেরে ফেল ডাইনি কে 

২) কারোর কোন কঠিন অসুখ —ডাইনির দোষ 

৩) “মানসিক রুগী” ডাইনি ভর করেছে শরীরে — ডাইনির কাজ 

৪) কারোর গরুর দুধ কমে গেছে বা বাছুর মারা গেছে — পেছনে কারন

ডাইনি 

এই সব অন্ধ বিশ্বাসের পেছনের  কারন মানুষের  শিক্ষার অভাব,কুসংস্কার, পুরানো চিন্তা ধারা, চিন্তা চেতনা মান্ধাত্তা আমলের  , সামাজিক অস্থিরতা,  অর্থনৈতিক কষ্ট ,   এবং ধর্মিয় আদেশ—- আর অসহায় দুর্বল নারী ছিল এই সবের বলির পাঁঠা । 

**নারী বিদ্বেষ,নারী পুরুষে বৈষম্যঃ** 

নারীকে দেখা হতো দুর্বল ভাবে, দেখা  হতো ঘৃণার চোখে, নারীকে পুরুষের চেয়ে নিকৃষ্ট ভাবা হতো।  সব দোষ নারীর প্রাপ্য ছিল। তাই সব কিছুর জন্য নারীকে দোষারোপ করা হতো । 

তাই দেখা যায় কতটা নারী বিদ্বেষী এবং পুরুষ তান্ত্রিক সমাজ ছিল সেই সময় টা । 

**পুরুষতান্ত্রিক সমাজঃ** 

পুরুষের ইচ্ছাই  চলতো সমাজ । ধর্ম চার্চ সব পরিচালিত হতো পুরুষ দ্বারা। তাই কিছুটা স্বাবলম্বী নারীকে দেখা হতো নষ্ট মেয়ে বলে অপবাদ দিয়ে। তাই নারী যদি শিক্ষিত হতো একটু বেশি স্মার্ট হতো স্পষ্ট কথা বলতো তখন সমাজ,  পুরুষ তন্ত্র প্রতিহত করতে চেষ্টা করতো। খারাপ মেয়ে বলে আখ্যা দিতো । 

পুরুষের মতে “এই নারী পিতৃতান্ত্রিক সমাজের জন্য হুমকি” । মনে করা হতো নারী পুরুষের অধীনে থাকবে । তারা কেন বাড়াবাড়ি করবে বা ক্ষমতা দেখাবে বা  নেতৃত্ব দিবে। নারীর স্থান ঘরের মধ্যে । ক্ষমতা দেখার জন্য নয়। 

তাই সে নারীও ডাইনির শিকার হতো ।

**ডাইনি শিকারের প্রভাবঃ** 

“ডাইনি বলে আখ্যায়িত করে মেরে ফেলার”  রীতি যখন চলছিল তখন তার প্রভাব পুরো সমাজের মেরুদণ্ড ভেঙ্গে ফেলা হয়ে ছিল । মানুষ ভয়ে কুঁকড়ে থাকতো ।কারন কে কার এর শিকার হবে বা  কার টার্ন  অপেক্ষা করছে কেউ যানে না । 

হাজার হাজার মৃত্যু দণ্ড দেওয়া হয়েছিলো এই ডাইনি প্রথার কবলে পড়ে । মানুষ ভেঙ্গে পড়েছিল মানসিক ভাবে। সমাজে চলে ছিল  বিশৃঙ্খলার  হুলি  খেলা ।

 **আর নারী সমাজ?  নারীর উপরে প্রভাবঃ** 

হ্যাঁ পুরো নারীসমাজ থেকে কেড়ে  নেওয়া হয়ে ছিল নারীদের অধিকার আর সামাজিক মর্যাদা । নারী যে নিকৃষ্ট তা প্রচার করার জন্য পুস্তিকা বের হয়ে ছিল । যার প্রভাব ছিল শক্তিশালী । ধর্ম কে ব্যাবহার করা হয়েছিলো নারীর অধিকার কেড়ে নেওয়ার জন্য। 

এক মানুষে আর এক মানুষ কে  বিশ্বাস করতে পারতো না । একে  অপরকে সন্দেহ করতো । শান্তি ছিল না। মানুষ ডাইনি হিসেবে অভিযুক্ত হওয়ার ভয়ে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ছিল আর ইচ্ছার বিরুদ্ধে লিঙ্গ বৈষম্য মেনে চলতে বাধ্য হতো। 

মানুষ ভাবতো এটাই সমাজ ,এটাই নিয়ম, বিধাতার আদেশ, ধর্মের আদেশ। 

এটা যে অন্যায় তার বিচার বিবেচনা করতে ভুলে গিয়েছিলো ।

শতাব্দীর পর  শতাব্দী ধরে চলা নারীর উপর অত্যাচার ,  নারী কে সন্ধেহের চোখে দেখা ,তাদের কে অবিশ্বাস করা এবং সমাজে তাদের পুর্ন অংশ গ্রহণের ক্ষমতাকে খারাপ চোখে দেখা নারীকে নাজুক অবস্থায়

ফেলে ।

নারীকে বিকাশ হতে না দেওয়া এবং সমাজে প্রতিস্ঠা হতে  বাধা দেওয়া এটা ছিল পুরুষতান্ত্রিক দৃষ্টি ভঙ্গির বহিঃ প্রকাশ । 

**  
পিতৃতান্ত্রিক বিশ্বাসকে শক্তিশালী করেঃ** 

নারী যে পুরুষের চেয়ে নিকৃষ্ট এবং তাদের যে ক্ষমতা বা  কতৃত্ব  থাকতে পারে বা  থাকা উচিৎ তা ব্যাহত করে ছিল। 

**আমরা যে শিক্ষা পাইঃ**  

“ডাইনি শিকার” এর ধারাবাহিকতা আজও আমরা বিশ্বাস করি । নারী কে ফাঁসি না দিলেও অন্য নানা রকম ভাবে এখনো সমাজে অনেক কিছু চলমান । অন্ধ ধর্ম বিশ্বাস , বানোয়াট ধর্মের

আদেশ ,যুক্তি হীনতা, মান্ধাত্তা আমলের চিন্তা ধারা আঁকড়ে থাকা, নারী বিদ্বেষ, আজও চলমান আছে । 

**“ডাইনি শিকার এর প্রেক্ষাপট” বুঝতে হবে।** আর এরকম নৃসংসতা যেন আমাদের পৃথিবীতে না ঘটে তার জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। 

**গবেষকের গবেষণাঃ** 

বিভিন্ন গবেষক যারা এই বিষয় নিয়ে গবেষণা করেছেন তার মধ্যে Deborah Willis একজন তার মতে “এটা একটা পিতৃতান্ত্রিক নিপীড়ন যার মধ্যে পুরুষ তার নিজের গোণ্ডির মধ্যে নারীকে রাখতে চায়। নারী বের হয়ে সমাজে একটা ভূমিকা রাখবে বা  প্রভাব ফেলবে বা  প্রভাব বিস্তার করবে তার পরিপন্থী ছিল পুরুষ । 

তাই পরুষ জাতি সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এবং নারী নিপীড়ন

চালায় –“

ইউরোপের ইতিহাসে এই যুগে পুরুষরাই ছিল প্রসিকিউটার — বিচারক —এবং জল্লাদ । 

“Malevolent Nurture;Witch-Hunting and Maternal Power in Early Modern England ” পৃ;১২

**  
আন্তর্জাতিক পদক্ষেপঃ** 

 “ডাইনি শিকার প্রথা” মানব ইতিহাসে একটি মর্মান্তিক অধ্যায় । যা ভয়,কুসংস্কার এবং নারী বিদ্বেষ দ্বারা পরিচালিত যা মানুষকে ভুল পথে পরিচালিত করে। 

মানুষ ন্যায় অন্যায় ভুলে যায় ।

“তারা ডাইনি ছিল না —তারা ছিল নারী” নারী বলেই ডাইনি হয়—– কারন নারী সমাজের দুর্বল টার্গেট — নারী অসহায় — নারী পুরুষে বৈষম্য ছিল প্রকট —–তারেই ফল এই “ডাইনি বলে নারীকে হত্যা করার রীতি” । 

**“তারা ডাইনি ছিল না তারা ছিল নারী”**

এই বাক্যটি সেই নিপীড়ন অবিচার এবং নিষ্ঠুরতার এক শক্তিশালী স্মারক হিসেবে কাজ করে। ‘ডাইনি শিকার’ এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং পেছনের কারন গুলো আমাদের বুঝতে হবে ।

ইংল্যান্ডে রাজা দ্বিতীয় জর্জ আনুষ্ঠানিক ভাবে ১৭৩৫ সালে ডাইনী হত্যা আইন পাশ করে বন্ধ করেণ । এই হত্যা অবৈধ এবং শাস্তিযোগ্য । থমাস অ্যাডি এবং জন গল যুক্তি দিয়ে বই লিখেন এবং বলেন ডাইনী শিকার বাইবেলে নাই তাই এটা বিধর্মি । আলোকিত যুগের আরম্ভ মধ্য যুগিয়ো চিন্তাধারার শেষ আর নুতুন চিন্তাধারায় বৈজ্ঞানিক এবং যুক্তি দিয়ে এই নির্যাতন কে অবৈধ ঘোষণা করা হয় । 

তবে আরও আছে বাকি যা ক্রমাগত ভাবে চলছিল ,পরে মানুষের মন এবং চিন্তাধারায় আসে পরিবর্তন ।  

আমাদের ভবিষ্যতে একই ধরনের নৃশংসতা যাতে না হয় তার জন্য কাজ করে যেতে হবে —- 

\* গতানুগতিক ধারনা কে চ্যালেঞ্জ 

\* নারী পুরুষ সমতা প্রচার 

\* ধর্মিয় অ-সহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই 

\* একটা গতানুগতিক চলমান ধারা কে চ্যালেঞ্জ করতে শিখতে হবে 

\* এগুলোর জন্য লড়াই করে যেতে হবে ধারাবাহিক ভাবে সব দেশে সব সমাজে । যেন মাথা চাড়া না দিতে পারে। 

\*আমরাকে একটি সমতা পুর্ন সমাজ গঠন করতে হবে । অর্থাৎ যেখানে নারী পুরুষে বৈষম্য থাকবে না। আমাদের সত্য উন্মোচন করে যেতে হবে। 

\*এই জন্য নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং আইনি পদক্ষেপ কে অগ্রাধিকার দিতে হবে —- 

 \* স্কুলের পাঠ্য পুস্তকে নারী পুরুষে সমতা,নারীর অধিকার, নারী সহিংসতা বন্ধ অন্তর্ভুক্ত করতে হবে। 

\* নারী সংগঠন গুলোকে সমর্থন করতে হবে 

\* ‎সর্ব স্তরে লিঙ্গ সমতা আইন প্রয়োগ করতে হবে 

যাতে আমরা ক্ষতিকারক বর্ণনা গুলো চ্যালেঞ্জ করতে পারি । এবং আরও ন্যায় সঙ্গত সমাজ তৈরি করতে পারি ।

সেই সমাজ যে সমাজ কে “নারী ফ্রেন্ডলি সভ্য সমাজ” বলা হয়।
