# অসময়ের দুষ্ট-বৃষ্টি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-22T03:08:57+00:00
- Updated: 2020-10-22T03:23:37+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

---

 

ভোর-রাত থেকেই, থেকে থেকে না, থেমে থেমেও না,  
দীর্ঘ-দেহের চওড়া বৃষ্টি বেশ জাঁক করেই বসেছে,  
ধীর-লয়ে, উন্মত্ত বৃত্তে, হারামিপনা মত।

যদি একটু বিষণ্ণতা মেখে দেয়া যায়, দুর্বৃত্তের দুষ্ট-দুষ্ট খেলা।  
হামাগুড়ি দিয়ে লেপ্টে ধরার বায়না!! ভিন পরিচয়ে! বিঁধবে বলে;  
তলে তলে উচ্চকিত ঠোঁট-বিড়বিড়ে দিবাস্বপ্নের নাদান বৃষ্টির  
কত কিছুই-না না-জানা! ছুঁড়ে ফেলা গভীর অমসৃণতা;

বান-ডাকা স্রোতের ঢেউয়ের মত কথা-বলা কথা-লেখা  
কুল ভাসিয়ে গোছান ব্যস্ততার আঁকা-রূপ সে জানে না, দেখেনি।

নদীর ঠিকানা নদী-ই জানে,  
ঋজু অনুসরণে গভীর সসত-ভালোবাসার স্বপ্ন উচ্চারণে।

ধিক,  
শকুন ওড়ার মত ঝুলে থাকা এ হতভাগা দিকভ্রান্ত বৃষ্টি,  
আস্তাকুড় যার নিয়তি।

ছবি নেটের।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/#comments
