# অসমাপ্ত প্রেম

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-09-30T13:00:02+00:00
- Updated: 2020-09-30T15:37:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-2/

---

 

ধূলোপড়া স্মৃতিগুলোতে আজো তেমনি তোমার পরশ পাই,  
যেমনি ছিলে সেদিন তুমি আমার ভালোবাসা হয়ে।  
শুকনো পাতার মতো ঝরে গেছে তোমার ভালোবাসা-  
যেমনি বৃক্ষরাজি হারায় সবুজের তারুণ্য বসন্তের আগমনে।  
শারদ-সন্ধ্যায় এসেছিলে, দু’হাত ভরে নিতে অপার ভালোবাসা,  
যেমনি সাঁঝবেলায় পান্হ-পাখিরা নীড়ে ফিরে।  
আজ তুমি অন্যের ভালোবাসার দাবিদার-  
তোমার-আমার প্রেমের সাঙ্গলীলা সাঙ্গ করে।  
কত স্বপ্ন, কত আশা বেঁধেছিলাম তোমায় নিয়ে,  
যেমনি হাজার স্বপ্ন নিয়ে নদী বয়ে চলে অতল সাগরে।  
আজো সেই স্বপ্নেরা আনাগোনা করে মন-মন্দিরে,  
যেমনি দেবতা পূজিত হয় ভক্তকূলের করতলে।

ছবি-গুগল

১৯.০৯.২০১৪

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-2/#comments
