# অশুভ নববর্ষ ।(লিটন নন্দীর জবানবন্দী video)

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2015-04-16T03:36:57+00:00
- Updated: 2015-04-19T06:28:32+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a5%a4/

---

 

আপনারা মোটামুটি সবাই, ধরে নিচ্ছি সবাই অবগত আছেন পহেলা বৈশাখে সোহরাওয়ার্দীর গেটে ৩০/৩৫ জনের একটা দল সন্ধ্যায় কয়েকজন নারীকে বিবস্ত্র করে ফেলেছিল । নারীদের আর্তচিৎকার যাতে শোনা না যায় তার জন্য উচ্চস্বরে ভুভুজেলা বাজাইছে। ঘটনার তারা ভিডিও করছে। নারীদেরকে রক্ষায় এগিয়ে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীর হাত ভেঙ্গে দিছে তারা। তার আগে লিটন নন্দী সহ ছাত্র ইউনিয়নের কয়েকজন একজন বিবস্ত্র নারীকে নিজের পাঞ্জাবি পরিয়ে দিছেন লজ্জা ঢাকতে। দূর্বিত্তদের কয়েকজনকে পুলিশে দেওয়ার পরও পুলিশ তাদের ছেড়ে দিছে।

আচ্ছা ভারত আমাদের দূর্ণিতী করে বিশ্বকাপ থেকে হারানো র পর কতজন ভারতকে গালি দিয়ে দেশ প্রেমিক সেজেছিলেন ?  
অন্যের সমালোচনা করার আগে নিজে সভ্য হোন । এখন কোথায় আপনার দেশত্ববোধ ?????!!!!!!!!!!!!!

পাকিস্তানিদের অত্যাচারের কথা বলতে আপনার কি বোর্ড থেকে আগুন ঝরে । এখন চুপ কেন ? ভারতীয় পাকিস্তানি ওরা তো বিদেশী । আপনারা নিজের দেশের মেয়েদের কতটা সম্মান রক্ষা করতে পারছেন ? যাদের কাছে নিজের দেশের মা বোন রা নিরাপদ নয় তাঁদের মুখে এত বড় বড় কথা মানায় না ।

অনেককে বলতে শুনি যুদ্ধের সময় জন্ম হলে দেশের জন্য প্রাণ উৎস্বর্গ করতাম ,হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ** ছিড়েঙ্গা । স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ।আপনারা কি তখন পাশে দাঁড়িয়ে লাইভ সিন উপভোগ করছিলেন ?

কথায় কথায় মালাউন গালি খাওয়া ঐ হিন্দু ছেলেগুলোই ৩০ টা কুকুরের মুখ থেকে আপনার মা বোনকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছে । আর আপনি দাঁড়িয়ে দাড়িয়ে লাইভ বিনোদন উপভোগ করছিলেন । যেমনটা করেছিলেন হুমায়ুন আজাদ , অভিজিত দা আর বাবুকে কোপানোর সময় । একবার শুনে দেখবেন তো ঐ মালাউন রা আপনার মা বোন কে কেন রক্ষা করতে এগিয়ে গিয়েছিলো ? পারবেন তো নাকি সেই সৎ সাহসও নেই !!!!

অবাক হই যখন শুধু পুরুষ না কিছু মহিলাকেও বলতে শুনি । যা হয়েছে ওটা ওদের প্রাপ্য । খারাপ পোষাক পড়লে পিছনে তো মানুষ লাগবেই । এক হাতে তালি বাজেনা । খোলা মাংশ দেখলে কুকুর তো তাঁড়া করবেই । দেখুন মানুষ হয়ে এরা নিজেদের কে কতটা নিচে নামাতে পারে ??? যারা নিজেদের খোলা মাংশ আর কুকুর ভাবে তাঁদের জন্য লিখে আমরা অযথাই সময় নষ্ট করছি !!! আর নিজেদের কল্লা হারানোর সুব্যাবস্থা করছি !!!

সারাদিন নারীর ক্ষমতায়ন নিয়ে চিল্লাপাল্লা করেন । নারী অধিকার নারী স্বাধীনতা নিয়ে ! আমি বলি এসবের কোন প্রয়োজন নেই । আপনি ক্ষমতালোভী একদল মানুষের দাবার গুটি ছাড়া কিছুই নন । আখেরে আপনার কোন লাভ নেই !!  
কেন বলছি ? বর্তমানে দেশের সবচেয়ে ক্ষমতাময় অবস্হানে যারা আছেন তিনজনই নারী !!!!! পুরুষের কথা কি বলব এরা হয়ত খারাপ ,এদের মনে শুধুই কুচিন্তা ! আপনারা নারীরা নিজেদের জন্য কি করেছেন ? দেশের সবচেয়ে ক্ষমতাপূর্ণ পদে থেকেই যখন কিছুই করতে পারছেন না । তখন কি লাভ এত অধিকার অধিকার করে চিল্লায়ে ?

পুলিশ নামের এই অদ্ভুত দোপেয়ে জীব টাকে ঠিক কি কারনে , জনগণের রক্তজল করা টাকা দিয়ে পোষা হয় !? কারও কি জানা আছে ? নাকি শুধু বাংলা ছবির মত শেষ দৃশ্যে অভিনয় করার জন্য !!!  
কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না । আমরা চলে এসেছি বা* ফেলানোর জন্য । এতক্ষণ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে নিরাপত্তা কর্মী হিসাবে দায়িত্বরত অবস্থায় ছিলাম ।

এই কি আমাদের দেশ !!! প্রিয় মাতৃভূমি !!! যার জন্য আমাদের পূর্ব পুরুষরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন তপ্ত বুলেটের সামনে !!!  
এটাই কি স্বাধীনতা !!!!

সব নষ্ট দের অধিকারে চলে গেছে ।সোনার বাংলার দামাল ছেলেদের চেয়ে এখন হিজড়ারাও অধিক সাহসী ।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a5%a4/#comments
