# অশরীরী-ক্রম

- Author: [ভোরের শিশির](https://sonelablog.com/author/nitesh-barua/)
- Published: 2014-08-27T21:38:07+00:00
- Updated: 2014-08-28T07:43:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/

---

আমি সেই কোন এক অশরীরী হব  
যার দ্বিখণ্ডিত জ্বিবে পুড়ে যাবে শব,  
লেলিহান ক্রোধে মিছিল হবে  
আত্মা ছুঁয়ে শুধু প্রেতাত্মা রবে,  
দিকে দিকে ছড়িয়ে যাবে  
আমিই এক সেই অশরীরী; আমিইই সব।

আমার অস্তিত্ব অলিন্দের অলিগলিতে  
কালো রক্তের ফিস্‌ফিসানিতে,  
ফিন্‌কি দিয়ে ছুটবে স্নায়ু  
লহমায় কেড়ে নেবো ধরফরে আয়ু,  
ঝিলিকে ঝিলিকে হবে আত্মাহুতি  
আমিই সেই অশরীরী; বজ্রগাঁথুনি।

আমি সেই ছায়া অশরীরী  
আমি সেই চির চেনা কায়ার বাণ,  
কায়ার মাঝে ছায়া হয়ে  
অবিনশ্বর চেতনার মৃত্যূপুরী,  
আমিই আমৃত্যূ ছল  
আমি অশরীরী আনি রক্তের ঢল…

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/#comments
