# অলৌকিক মানুষ

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-10-22T14:07:04+00:00
- Updated: 2019-10-22T14:07:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b2%e0%a7%8c%e0%a6%95%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/

---

প্রতিনিয়ত চাষী থেকে বিজ্ঞানী সবাই জানে;  
আকালে ঘূর্ণন টের পায় না  
দিক বেদিক ছিটকে পড়ে না  
লাগামহীন করতলে,তাঁর বুকে  
ঘূর্ণিঝড়,বন্যা,খরা,উষ্ণতা সব  
আর প্রণয়ের গবেষণাগারে  
প্রেমিক সূর্য, আর প্রেমিকা বসুন্ধরা।

এক গাঢ় আভায় রূপসী বাংলা টানে;  
অভয় দিয়ে আগলে রাখলে  
আকুতিতে তন্দ্রাচ্ছন্ন প্রহরী  
লতাশুন্য পাহাড়ে মালিকানা  
তৃষ্ণার্ত নদীতে ভ্রমণচারী  
আর মানসম্মত বেদনারা বলবে  
সকাল-বিকাল রোজ ভিতর থেকে  
ভালোবাসার লাল অক্সিজেনেই বাঁচবে।

প্রতিক্রিয়ায় বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড না;  
ভালোবাসায় মাখিয়ে অক্সিজেন ঢেলে নিবে  
পৃথিবী তুমি এক অলৌকিক মানুষ  
টক মিষ্টি ঝাল পৃথিবী ভালোবাসবে

নেত্রকোণা, ময়মনসিংহ।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b2%e0%a7%8c%e0%a6%95%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/#comments
