# অলৌকিক চাদর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-26T11:47:56+00:00
- Updated: 2021-04-26T05:01:46+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b2%e0%a7%8c%e0%a6%95%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0/

---

 

ছায়া-মায়ার বিভ্রম লুকিয়ে রেখেছি সযত্নে,  
বুক পকেটে, সোনার-কাঠি রূপোর-কাঠি,  
জিয়ন-কাঠি-ও;

সামান্য ফুঁ-তে নিভিয়ে দিতে পারি  
আগ্নেয়গিরির মরণ-লাভা,  
ইশারার চাঁদ ছুটে এলে  
পুরো জ্যোৎস্না পুরে নিতে পারি একটি আস্তিনে,  
উত্তাল-সমুদ্র থিতু হবে বালিয়াড়িতে,  
আঙ্গুলের সামান্য নির্দেশে;

জীবন্ত মানুষ বেড়িয়ে আসবে কাফন ঠেলে,  
কাবিলের হাতে খুন হওয়া  
ভাই-কে জাগাতে/ফেরাতে পারবো-না।

করোনা জয় করে মসজিদ-তারাবীতে যেতে পারি-না,  
অবিশ্বাস উপরে ফেলে বিশ্বাসের মিতালী জুড়ে দিতে পারি-না,  
বুকে বেঁধা এক ঝাঁক পেরেক উপরে ফেলে  
বুক-ভরা নিঃশ্বাস নিতে পারি-না;

তবে  
অলৌকিক চাদর বুকে জড়িয়ে,জপতে থাকা  
অভিশাপ আর নিষ্ঠুরতার নামতা,  
সে আমি ভুলিয়ে-ই দেব, বৈমাত্রেয় দিনের শেষে।

ছবি নেট থেকে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b2%e0%a7%8c%e0%a6%95%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0/#comments
