# অলুক্ষুণে সময়

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-05-27T16:53:37+00:00
- Updated: 2014-05-27T16:53:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/

---

আর কতো ধর্য্যধারণ  
কতোকাল নীরব থাকা…  
সব ঠিক হয়ে যাবার অপেক্ষা!

কুঠারের তলে বনবীথি-নিসর্গ  
জলাশয় এখন মৃতের আখড়া  
শীতলক্ষ্যায় ভাসছে লাশ  
প্রাণের আকুতি-আর্তনাদ  
কেউ শুনছো? ডেকে উঠলো পেঁচা  
কী অলুক্ষুণে সময় রে বাবা!  
শহরে ভুতুম এলো কোত্থেকে  
নাকি কোনো বখাটের রিংটোন

অদ্ভুত আশকারা পেয়েছে ওরা  
উশৃংখল চৌকিদার অথবা  
পাগলা কুকুর- দুটোই বিপদজনক

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/#comments
