# অলিখিত সন্ধি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-08T09:03:52+00:00
- Updated: 2021-04-08T09:34:42+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf/

---

 

রাত্রি-নদীর উচ্ছসিত উচ্ছলিত কলরোল  
চোখ বুজলেই শুনতে পাই,  
নিঃশঙ্ক হৃদয়ের পদচারণা শুনতে পাই,  
জীবনের সুখ সুখ চাঞ্চল্যে আনন্দ-অনুভবের  
স্পর্শ পাই, অপ্রতিরোধ্য বৃষ্টি-ছোঁয়া-জলের মত;

শেষ ত্রস্ত-চৈত্র-খরার  নীল বিষণ্ণতা,  
বেমালুম মাটি-মাটি হয়ে যাওয়া উচ্ছল আনন্দ-রাত্রি;

ইচ্ছে করে পঞ্চবটীর মন্ত্রপূত চক্রবেড় ভেঙ্গে  
লুটে নেই কিংবদন্তির সব সুখ,  
অলিখিত সন্ধিতে।

[গান, ছবি নেটের।](https://www.youtube.com/watch?v=gPs2PopJFlc)

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf/#comments
