# অলিখিত অক্সফোর্ড (Dedicated to Sonelablog)

Author: অনন্য অর্ণব
Published: 2021-09-07
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1/

তব *সমান্তরাল রেখায় চলে যাবো বহুদূর – বহুদূর*

*সফলতার সোনালী পালক; শিরোঙ্কিত হবে- হবে রাজমুকুটসম,*

*ঈষাণ অগ্নি আলোকিত করে ঘুচাবো কালান্তিকের কালো*   
*ও হে ঈশ্বর, তবে এখনি সময় –*  
*জ্বালো, তোমার দ্বীপশিখা জ্বালো ।*

*এই নৈঋতে স্ট্রান্ডস্কগ এর গ্রীষ্ম ও টানেনি আমায় –*  
*ভেতর বাহির উড়ুউড়ু – এখানে স্যান্ডস সুইম হয়- কেউ কেউ সূর্য্য-স্নানে ব্যাস্ত,*  
*নারীর খোলা বুকের সুউচ্চ সুঢৌল স্তন, উলঙ্গ উরুর ভাঁজে-*  
*সোনালী রোদ্দুরের জ্বলজ্বলে “সোনেলা”-*  
*অথচ আমি পড়ে আছি কোন এক অনিরুদ্ধ অক্সফোর্ডের মুখাপেক্ষী হয়ে –*  
*ওহে ঈশ্বর আমি কি তব দৃষ্টিসুধা পাবো ?*

*আমি অরুণাচল থেকে হিমালয় হয়ে কালিকটে নোঙর গাঁথি,*   
*আমি বিদুষী লঙ্কার সুবেদী জ্ঞানকোষ ঘেঁটে পিপাসা মেটাতে চাই,*  
*আরব্য রজনীর সহস্র রাতের গল্প শুনেছি মধ্যপ্রাচ্যের*   
*সাহিত্য সম্ভারে*   
*আমার আদিগন্ত শব্দ-ক্ষুদা মেটেনি কারো জলে ।*

*তোমাকে দেখেছি আমি সম্ভাবনা সমেত- বাংলার দিগন্ত বিস্তৃত*   
*সোনালী সোনেলায়,  
**বিশ্ব চরাচরে তব সমকক্ষ- দ্বিতীয় কেউ তো নাই ।*

© অনন্য অর্ণব
