# অলক্ষ্য বিষাদ

- Author: [ওয়ালিনা চৌধুরী অভি](https://sonelablog.com/author/walinacho/)
- Published: 2013-09-03T21:35:14+00:00
- Updated: 2013-09-03T21:35:14+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a6/

---

পশ্চিমা সূর্যকে ফাঁকি দিয়ে চাঁদের সাথে ভাব ।  
জ্যোৎস্নার প্রেমে উথলে পড়ি জড়ানো আবেগে,  
সরিয়ে দাবদাহ, কি মায়ায় জাপটে ধরি মরিচিকা  
ছুটি পাগলিনীর মতো ।  
একমুঠো জ্যোৎস্না ধরবো বলে সে আমার কি আকু্‌লতা …  
ভাঙ্গা ঘরেই দিয়ে বসি নিমন্ত্রণ ।  
মাঝরাতে জ্যোৎস্নাকেলি  
মূহমূহ আবেদনে রুপালী লুকোচুরি ।  
অস্পৃশ্য সূর্য সেদিন থেকেই ফিরিয়ে নিলো মুখ  
গিলে খেলো নিকষ কালো ।  
আর কখনো জ্যোৎস্না এসে ভিজিয়ে দেবে না নকশীকাঁথা,  
চোখ বুজে ভাঙ্গা বেড়ার ফাঁক গলে উপচে পড়া  
চাঁদের চুম্বনের জন্য মুখিয়ে থাকি ।  
মূর্খতা এখন রাতভর কাঁদায়,  
ফিরে এসো সূর্য…  
ভস্ম হবার ভয় নেই, শুধু জড়িয়ে ধরে বলবো ভুল করেছি,  
আজ তোমার সাথে চিতায় আমাকে সহমরণে যেতে দাও …

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a6/#comments
