# অর্পিতা ১৭

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-07-09T04:31:01+00:00
- Updated: 2014-07-09T04:34:09+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/), [গল্প](https://sonelablog.com/category/literacy/story/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%ad/

---

আজ অর্পিতার জন্ম দিন । রাজু বড় একটা কেক এর অর্ডার দিয়েছে । মিলন গোপনে কেকের উপর লাভ চিহ্ন ভিতরে J+A লেখিয়েছে । হাসপাতালের নার্স ডাক্তার বুয়া সবারই দাওয়াত । সন্ধ্যায় কেক কাটা হবে ।

অর্পিতা জীবনে এই প্রথম এত আয়োজন করে জন্মদিন পালন করবে ।

সন্ধ্যা সাতটা …………

হাসপাতালের ২০৩ নং মহিলা কেবিনটা সুন্দর ভাবে সাজানো হয়েছে । এসব কাজে মিলন খুবই পটু সাথে রাজু তো আছেই ।

সবাই চলে এসেছে শুধু জয় আসেনি ।

কেক সামনে অর্পিতা দাঁড়িয়ে আছে , জয় এইমাত্র প্রবেশ করল ।

সরি একটু লেট হয়ে গেল ।  
অর্পিতা চল আমরা কেক কাটা শুরু করি । এখানে সবাই খুব ব্যাস্ত , হাসপাতালে এমন একটা অনুষ্ঠান করতে দেয়ার জন্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ ।

অর্পিতার হাতে ইনজুরি থাকায় জয় ওর হাত ধরে দুজনে একসাথে কেক কাটল ।

হ্যাপি বার্থ ডে টু ইউ ডিয়ার অর্পিতা  
হ্যাপি বার্থ ডে টু ইউ ।

সবাইকে মিষ্টিমুখ করানো হল ।  
অর্পিতার অনুরোধে একদল পথশিশুকেও নিমন্ত্রণ করা হয়েছিল । আনন্দ যত বেশী ভাগ করা হয় সেটা ততগুণে বেড়ে যায় ।

সবাই চলে গেছে মিলন আর রাজু বাইরে গিয়েছে ।

জয়: তোমাকে যদি অন্য নামে ডাকি তাহলে রাগ করবে?

অবশ্যই করব আমার বাবার দেয়া নাম যদি বদলে দিতে চায় তাহলে তো রাগ হবেই ।

তোমার বাবা তোমাকে অনেক ভালবাসে আমিও তোমাকে অনেক ভালবাসি সেই যুক্তি তে আমিও তোমার একটা নাম রাখতে পারি ।

কেন আমার বাবার দেয়া নামটা কি এতই খারাপ?

না খারাপ তো বলিনি ভালো তবে একটু বড় ।

আচ্ছা তোমার ছোট নামটা বল দেখি

ছোট মানে হল তোমার নামটা অর্পিতা থেকে অর্পি কিন্তু এটা ভাল শোনায় না তাই অর্পি থেকে অর্পা ।

খারাপ না চলবে ।  
তোমার বাবা খুব চালাক এমন নাম রেখেছে যা আর ছোট করা যায় না ।

দেখতে হবে না বাবাটা কার ।

জয় তুমি এত কিপটা কেন ?

কেন অর্পা ?  
এসব তুমি কি বলিতেছ হে মোর প্রিয়া ?  
আমি কি এতই নিঠুরিয়া?

থাক আর সাহিত্য দেখাতে হবে না ।

ধর এই প্যাকেট টা আমি চলে গেলে খুলবে?

কি আছে এতে?

সেটা তো বলে যাবেনা ।  
অবশ্যই বিশেষ কিছু ।

ঐতো রাজু আর মিলন এসে গেছে । আমি এখন যাই ।

যাই না বল আসি ।

ঠিক আছে আসি ।

সাবধানে যেও

ঠিক আছে ।

অর্পিতা ভাবছে কি আছে ঐ প্যাকেটে ?

চলবে………………….

আগের পর্ব http://sonelablog.com/archives/1735

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%ad/#comments
