# অর্পিতা ১৬

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-07-08T05:59:18+00:00
- Updated: 2014-07-08T05:59:18+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%ac/

---

জয় একটা রিকশা নিয়ে সদরে আসল ।  
রাজু: দেখুন তো দাদা ,দিদি কিছুই খেতে চাইছে না আপনি একটু বোঝান ।

ঠিক আছে তুমি নাস্তা করে আসো সকালে তো মনে হয় তোমার খাওয়া হয়নি ।

ঠিক আছে ।

অর্পিতা কেমন আছ ?

দেখতেই তো পারছ

অহ হ্যাঁ তাইতো

তুমি তো অনেক তারাতারি সুস্থ হয়ে গেছ ।

না হয়ে কি উপায় আছে ! আমি মিলন ভাইয়ের কাছে সব শুনেছি । তুমি নাকি বলেছ আমার সাথে কথা না বলা পর্যন্ত জল স্পর্শ করবে না । বিয়ের আগে এত বৌ পাগল হলে কিভাবে চলবে! লোকে কি বলবে?

না মানে ।

তুমি কি মনে কর তোমাকে না খাইয়ে আমি খাব !

তাহলে এতক্ষণ তুমি আমার জন্য না খেয়ে বসে ছিলে!!!

বিয়ের আগেই এত গৃহিণী হলে লোকে কি বলবে?  
আচ্ছা বাদ দাও এখন খেয়ে নাও তারপর সব শুনব ।  
অহ তোমার তো ডান হাতে ব্যান্ডেজ । দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি ।

আগে তুমি তারপর আমি ।

নে বাবা আমি কি আর তোমার মত অসুস্থ ।

তাতে কি তুমি না খেলে আমি খাব না । তোমার কথা আমি রেখেছি এবার তুমি আমার কথা রাখ ।

ঠিক আছে ।

জয় অর্পিতাকে মুখে তুলে খাওয়াচ্ছে । এমন সময় মিলন আসল ।

বাহ এত সুন্দর একটা দৃশ্য দেখব কল্পনা করতে পারিনি । বৌদি ঐ পজিশনে থাকুন আমি একটা ছবি তুলে নিই ।

মিলন এখন কি ছবি তোলার সময় ?

চুপ কর এটা আমার আর বৌদির ব্যাপার ।  
ঠিক আছে তোরা থাক আমি আসছি ।

মাঝেমাঝে মনে হয় কি জানো ?

কি ?

একসিডেন্ট করে ভালই হয়েছে ।

কেন?

তা না হলে তোমাকে এত কাছে পেতাম না । তুমি যে আমাকে এত ভালবাস সেটা বুঝতেই পারতাম না ।  
এমন কথা আর বলবা না ।

ডাক্তার এসেছে সাথে রাজুও

রাজু আমি বাইরে গেলাম দরকার হলে ফোন দিও

ঠিক আছে দাদা ।

আগামী কাল অর্পিতার জন্মদিন । জয় ভাবছে জন্মদিনে ও স্পেশাল কিছু গিফট করবে ।

চলবে…………………

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%ac/#comments
